কৃষি সময়
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

কৃষি সময় ডেস্কঃ 
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবি মরুভূমির বুকে সবুজের ছোঁয়া ফিরিয়ে আনতে বড় উদ্যোগ নিয়েছে । এ উদ্যোগ বাস্তবায়নে তারা আকাশপথে ১ কোটি দেশীয় উদ্ভিদের বীজ ছড়িয়ে দেবে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তির সহায়তায় নেয়া হবে। মরুকরণ রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

মাটির ধরন, লবণাক্ততা ও পরিবেশগত অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে কোন এলাকায় কোন ধরনের বীজ ছড়ানো হবে, তা নির্ধারণ করা হবে এআইভিত্তিক বিশ্লেষণ, স্যাটেলাইট ছবি, রিমোট সেন্সিং ও জিওস্পেশিয়াল তথ্যের মাধ্যমে।

এনভায়রনমেন্ট এজেন্সি-আবু ধাবির তত্ত্বাবধানে পরিচালিত এ প্রকল্পে ঘাফ, সামার, আরতা, শোয়া, রাঘাল ও থামামসহ স্থানীয় বিভিন্ন প্রজাতির উদ্ভিদের বীজ ব্যবহার করা হবে।

বীজ ছড়ানোর পরও প্রায় দুই বছর ধরে ড্রোন ও মাঠপর্যায়ের সমীক্ষার মাধ্যমে অঙ্কুরোদ্গম, উদ্ভিদের বৃদ্ধি এবং বাস্তুতন্ত্রের পরিবর্তন পর্যবেক্ষণ করা হবে।
আল শুয়াইইব, সুইহান, নাহিল, আল হায়ের, আল রাওদাহ, আল ঘাদা নেচার রিজার্ভ ও আল ধাফরার সংরক্ষিত এলাকাসহ একাধিক স্থানে আকাশপথে এসব বীজ ছড়ানো হবে।

বিশেষজ্ঞদের মতে, মরুভূমিতে প্রচলিত পদ্ধতিতে হাতে গাছ লাগানোর তুলনায় আকাশপথে বীজ ছড়িয়ে দেওয়া দ্রুত ও তুলনামূলকভাবে কম ব্যয়বহুল। প্রকল্পটি সফল হলে দেশীয় উদ্ভিদের বিস্তার বাড়ার পাশাপাশি মাটির ক্ষয় ও বালুঝড় কমতে পারে।

একই সঙ্গে বন্যপ্রাণীর আবাসস্থল আরও শক্তিশালী হবে এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অঙ্াইড শোষণের পরিমাণও বাড়বে বলে আশা করা হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

1

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

2

বর্জ্যে ভরা খালে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ

3

খালের নেটপাটা অপসরন করলো স্থানীয়রা

4

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

5

দেশের উন্নয়নে বেশি অবদান রাখছেন কৃষিবিদরা

6

বন্যাকবলিত পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী

7

সুন্দরবনের বিষযুক্ত চিংড়িসহ নৌকা জব্দ

8

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

9

মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’ ঘরে বসে ফসলের রোগ শনাক্ত

10

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

11

প্রাণী,কৃষি ও পরিবেশ উন্নয়নে মতিন

12

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে

13

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

14

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

15

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

16

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

17

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

18

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি

19

বাগেরহাটের ঢেঁড়স চাষীরা হতাশ

20