কৃষি সময়
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

বরিশাল প্রতিনিধিঃ মৎস্য বিভাগের অভিযানে বরিশালের উজিরপুরে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জাল পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার দিনভর উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ অভিযানে হারতা বাজারে চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও বোডা জাল জব্দ করে।

জানা গেছে, অভিযানে মোট ১৯২টি চায়না দুয়ারি জাল, ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ৮৯টি বোডা জাল জব্দ করা হয়। উদ্ধার করা এসব নিষিদ্ধ জালের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

অভিযান চলাকালে বাজারে মজুত ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে নিষিদ্ধ জাল বিক্রি, মজুত বা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে হারতা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে নিষিদ্ধ জালের বেচাকেনা চলছিল। এসব জাল ব্যবহার করে নদ-নদী, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে নির্বিচারে মাছ ও মাছের পোনা আহরণ করা হচ্ছিল। 

উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, মৎস্য সম্পদ রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল বিক্রি, মজুত কিংবা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যতই প্রভাবশালী বা ক্ষমতাধর হোক না কেন, কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

শামুকখোলের বাসা ডিম ভাঙায় মামলা দেবে বন বিভাগ

2

চিনাবাদামে মানিকগঞ্জের কৃষকদের মুখে হাসি

3

মৃত্তিকা বিজ্ঞানী ডক্টর জেড করিমকে সংবর্ধনা

4

কুতুবদিয়ায় ট্রলার ডুবে ৫ জেলে নিহত

5

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

6

বিদেশি মুরগি পালনে স্কুল শিক্ষকের সাফল্য

7

মালচিং প্রযুক্তিতে সবজি উৎপাদনে বিপ্লব

8

মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানির সম্ভাবনা

9

উৎপাদনকেন্দ্রিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাতে হব

10

চাঁদপুরে আখ চাষাবাদের পরিধি বাড়ছে

11

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

12

বিশ্বে সম্পদ ও আয়ের বড় বৈষম্য কোথায়, বাংলাদেশে চিত্র কেমন1

13

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

14

১০ বছরে জমি কমেছে ২০ হাজার ৪১৪ হেক্টর

15

কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকা

16

ভেজাল সার-কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

17

বনে আগুন জ্বালিয়ে তৈরি হচ্ছিল শুঁটকি

18

আল-আরাফাহ ব্যাংক ফিরিলো পুরোনো মালিকদের হাতে

19

টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের চারা বিতরণ

20