কৃষি সময়
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

কৃষি সময় ডেস্কঃ কুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

পাখির নিরাপদ বিচরণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় স্থানীয়দের সম্পৃক্ত করে গঠন করা হয়েছে ৯ সদস্যবিশিষ্ট একটি সংরক্ষণ কমিটি।

পাশাপাশি আবাসস্থল সুরক্ষায় সাইনবোর্ড স্থাপন, প্রয়োজনীয় স্থানে বেড়া দেওয়া এবং বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোরনগর গ্রামের পরিযায়ী পাখির আবাসস্থল পরিদর্শন করেন। পরে স্থানীয় বাসিন্দা, জমির মালিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় এ সময় প্রশাসনের কর্মকতা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা এবং জমির মালিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জানানো হয়, প্রায় তিন একর জায়গাজুড়ে চারটি পরিবারের মালিকানাধীন বাঁশঝাড়, পুকুর ও বিভিন্ন প্রজাতির গাছে প্রতিবছর ৫ থেকে ৬ প্রজাতির পরিযায়ী পাখি আশ্রয় নেয়।

জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ মাস পর্যন্ত প্রায় তিন থেকে চার মাস এসব পাখি সেখানে অবস্থান করে। স্থানীয়ভাবে পাখি শিকারের প্রবণতা না থাকলেও মাঝে মধ্যে কিছু ব্যক্তি পাখি ধরার চেষ্টা করে বলে সভায় উল্লেখ করা হয়।

পাখির আবাসস্থল দীর্ঘমেয়াদে সংরক্ষণের লক্ষ্যে সভায় প্রকৌশলী তফাজ্জলকে আহŸায়ক এবং বুড়িচং বন কর্মকর্তাকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

1

দুধ উৎপাদন কমায় ক্ষতির মুখে খামারিরা

2

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

3

এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

4

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

5

মাছ না পাওয়ায় কষ্টে চলছে জেলেদের জীবন

6

ফসল আর সবজি চাষে লাভবান কৃষকেরা

7

সুন্দরবনের বিষযুক্ত চিংড়িসহ নৌকা জব্দ

8

স্পিকারের ৭০ কিঃমিঃ বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন

9

তাড়াশে গরু চুড়ির হিড়িক

10

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

11

পান হাটে দুই ঘণ্টায় ৭০ লাখ টাকার বেচাকেনা

12

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

13

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

14

২০ বছর ধরে বন্ধ মৎস্য হ্যাচারি

15

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

16

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

17

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

18

চলনবিলে শামুক-ঝিনুক নিধন, হুমকির মুখে জীববৈচিত্র্য

19

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

20