কৃষি সময়
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাছের রেণু পোনা উৎপাদনে সফল রেখা

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার রেখা রানী মন্ডল আধুনিক পদ্ধতিতে কার্প জাতীয় সাদা মাছের রেণু পোনা উৎপাদন করে সাড়া ফেলে দিয়েছেন। ফেলেছেন । নিজের গৃহস্থালীর কাজের ফাঁকে তিনি গড়ে তুলেছেন সাদা মাছের রেণু পোনা উৎপাদনের খামার।

জানা যায়,রেখা রানী স্থানীয় একটি সংস্থা থেকে মাছ চাষাবাদের উপর প্রশিক্ষণ নেন। এরপর তিনি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের বয়ারসিং গ্রামে দুই বিঘা জমিতে সাদা মাছের রেণু পোনা উৎপাদন করেন। এরপর আর তাকে পিছিনে ফিরে তাকাতে হয়নি। কঠোর পরিশ্রয় আর প্রবল ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে তিনি এই চাষাবাদে সফলতার দেখা পান। এখন অনেকেই তার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। তার উৎপাদিত রেণু পোনা সংগ্রহ করছেন স্থানীয় মৎস্যচাষিরা। এখন সংসারে তার স্বামীর পাশাপাশি তিনিও অর্থনৈতিকভাবে অবদান রাখতে পারছেন। পাশাপাশি দুই ছেলের লেখাপড়ার খরচ চালাতেও তিনি একটি বড় ভুমিকা রাখছেন।

রেখা রাণী মন্ডলের মতো অনেকেই প্রশিক্ষণ নিয়ে এ কাজে জড়িয়ে জীবন জিবিকা চালাচ্ছেন।

রেখা রানী মন্ডল জানান,সংসারের সব কাজ সেরে আমি মাছের রেণূ পোনা উৎপনে পুকুরে সময় নেই। প্রথমে ভেবে ছিলাম পারবো না। সাহস করে শুরু করেছি। এখন ভাল ফল পেয়েছি। এ কাজের মাধ্যমে আয় করে সংসার চালাচ্ছি। এখন আগের চেয়ে অনেক ভাল আছি।

রেখার স্বামী মনোরঞ্জন মন্ডল জানান, মাছ উৎপাদনের খামারে তারা স্বামী-স্ত্রী দুজনই অক্লান্ত পরিশ্রম করেন বলেই আজ তারা সফলতার মুখ দেখছেন। 

তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম বলেন, রেখা রাণীর সাদা মাছের রেণু পোনা উৎপাদন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আশপাশের মৎস্যচাষিরা এখন নিজ এলাকা থেকেই উন্নত জাতের মাছের পোনা সংগ্রহ করতে পারছেন। রেখা রাণী সহ প্রশিক্ষণপ্রাপ্ত অন্যান্য উদ্যোক্তারাও তালা উপজেলার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

1

বন্যাপ্রাণীর রোপওয়ে নির্মাণ

2

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

3

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সংস্কৃতিম

4

শিকারীর হাত থেকে রক্ষা পেল অর্ধ শতাধিক ঘুঘু

5

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

6

৬০ হাজার কোটি টাকা কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য

7

সীড এসোসিয়েশনের নতুন সভাপতি মাসুম, সম্পাদক সোপান মালিক

8

১০ বছরে জমি কমেছে ২০ হাজার ৪১৪ হেক্টর

9

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

10

কুড়িগ্রামের কৃষকরা আগাম ফুলকপি চাষে ব্যস্ত

11

যমুনার চরাঞ্চলে সবুজের সমারোহ

12

পানির দামে গোলাপ বিক্রি

13

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

14

মেঘনায় ধরা পড়ছে বড় বড় পাঙাশ

15

পেঁপে চাষে কোটি টাকার ব্যবসা সুমনের

16

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

17

হ্যাচিং এগ রপ্তানী শুরু

18

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

19

বাগেরহাটের মোল্লাহাটে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

20