কৃষি সময়
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

 কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার রামুতে টানা বৃষ্টিপাতের কারনে পেঁপে চাষাবাদে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন জয়নাল আবেদীন নামে এক কৃষক। দুর্যোগে তার ৬ একর জমির পেঁেপ গাছ মরে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়,ওই চাষী প্রায় আট মাস আগে রামু উপজেলার বাইপাস দক্ষিণ এলাকায় ৬ একর জমিতে গড়ে তুলেছিলেন পেঁপে ও বরইয়ের বাগান। স্ত্রীর স্বর্ণালংকার, ব্যাংক থেকে ঋণ, ধারদেনা করে প্রায় ২০ লাখ টাকা বিনিয়োগ করে করেন এই চাষাবাদে। ৯ দিনের টানা বর্ষণ ও বানের পানিতে তার বাগানে পানি জমে থাকায় মরে গেছে অধিকাংশ পেঁপেগাছ। চোখের সামনে শেষ হয়ে গেছে তার বহু কষ্টের ফসল। একেবারে সর্বশান্ত হয়ে পথে বসে গেছেন তিনি। 
চাষী জয়নাল আবেদীন বলেন,  আশা নিয়ে এই চাষাবাদে যুক্ত হয়েছিলাম। উচ্চমূল্যে পেঁেপে চারা লাগাই। দিনরাত এক করে পরিশ্রম করি। চোখের সামনে বেড়ে ওঠা বাগান বৃষ্টিতে একবারে শেষ হয়ে গেল। এখন ধার দেনা কিভাবে শোধ করবো বুঝতে পারছি না। 

রামু উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

1

সাড়া ফেলেছে ভেষজ লেমন ঘাসের চা পাতা

2

আধুনিক কসাইখানা হলে মাংস রপ্তানি বাড়বে

3

অস্তিত্ব সংকটে বাঁশশিল্পের ঐতিহ্য

4

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

5

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

6

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

7

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

8

অসময়ে মাচায় ঝুলছে তরমুজ

9

মুরগির মাংসে আন্তর্জাতিক সীমার বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

10

সাতক্ষীরায় জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলি জমি

11

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

12

মালচিং প্রযুক্তিতে সবজি উৎপাদনে বিপ্লব

13

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

14

চাঁদপুরে আখের বাম্পার ফলন

15

এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

16

১৯ লাখ গাঁট তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের

17

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

18

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

19

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

20