কৃষি সময়
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্কুল শিক্ষক মোশারফ আম বাগানে সফল

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী উপজেলায় বাড়ির আঙ্গিনায় উন্নত জাতের আম বাগান করে সফলতা পেয়েছেন মোশারফ হোসাইন নামে এক স্কুল শিক্ষক। বাগান থেকে রাসায়নিকমুক্ত নিরাপদ আম উৎপাদন করে তিনি বিক্রির পাশাপাশি ব্যাপক প্রশংসা পেয়েছেন। তার বাড়ী বাউফল উপজেলার কালাইল ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামে। 

জানা যায়,২০১৮ সালে সখের বশে কৃষি অফিস থেকে ২০টি উন্নত জাতের আমের চারা সংগ্রহ করে বাড়ীর পাশের জমিতে রোপন করেন ওই স্কুল শিক্ষক। ভাল আম পেলে সেখানে বাগানের পরিধি বাড়িয়ে হরেক রকম জাতের শতাধিক আমগাছ লাগান। 
কৃষি বিভাগের দেওয়া বারি-৩ ও বারি-৪ জাতের চারা ভালোভাবে পরিচর্যা করায় তার বাগানে ব্যাপক আম ধরে। পাশাপাশি তার বাগানে বারি-১১, ফজলি, কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো, চ্যাংমাইসহ ৭ থেকে ৮টি উন্নত জাতের আমের ভাল ফলনে নিজের পরিবারের চাহিদা মিটিয়েও বিক্রি করছেন। 

জাতভেদে প্রতি কেজি আম ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে প্রা ২৫ থেকে ৩০ মন আম বিক্রির আশা করছেন তিনি। তার দাবি, রাসায়নিকমুক্ত ও নিরাপদ হওয়ায় স্থানীয় বাজারে এসব আমের ব্যাপক চাহিদা রয়েছে। শুধু বিক্রিই নয়। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্খীদের বাগানের উৎপাদিত আম উপহার দেন। 

মোশাররফ হোসাইন বলেন, কৃষি উদ্যোক্তাদের সফল হতে সব সময় আর্থিক সহায়তার প্রয়োজন হয় না। বরং সময়মতো কারিগরি পরামর্শ, প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের সহযোগিতা পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। বিশেষ করে আমের মাছি পোকাসহ বিভিন্ন রোগবালাই নিয়ন্ত্রণে কৃষি বিভাগের নিয়মিত তদারকি প্রয়োজন বলে তিনি মনে করেন।

বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন জানান, কৃষি বিভাগ নিরাপদ ফল উৎপাদন ও নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে নিয়মিত কাজ করছে। মোশাররফ হোসাইনের মতো উদ্যোগী ব্যক্তিরা অন্যদের জন্য অনুকরণীয়। কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদিবাসী নারীরা কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছেন

1

বায়ু দুষণঃ মারা যায় ৮৮ হাজার মানুষ

2

বন্যায় মৃত্যু ৫১ জনের

3

ভবদহে ডুবেছে মাছের ঘের

4

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

5

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

6

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

7

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

8

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি

9

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাউনের বাম্পার ফলন

10

সাত অবৈধ বাঁধ অপসারণ

11

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

12

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

13

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

14

বৃক্ষরোপণের সাথে সেগুলোর পরিচর্যা করতে হবে: পরিবেশ প্রতিমন্ত

15

মৃত্তিকা বিজ্ঞানী ডক্টর জেড করিমকে সংবর্ধনা

16

সাড়া ফেলেছে ভেষজ লেমন ঘাসের চা পাতা

17

হাতিয়ায় সংরক্ষিত বন কেটে নদীতে ঘের, আটক ২২

18

হৃদরোগের ঝুঁকি কমাতে খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাট নিয়ন্ত্রণে বিএ

19

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

20