কৃষি সময়
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুরে আখের বাম্পার ফলন

চাঁদপুর সংবাদদাতাঃ 
চাঁদপুরে অল্প খরচে অধিক লাভ হওয়ায় আখ চাষের পরিধি বেড়ে চলেছে। চলতি মৌসুমে এ জেলায় লক্ষমাত্রার চেয়েও বেশি জমিতে আখ চাষাবাদ হয়েছে। এখানকার আখ স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে সারা দেশে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৬৭৭ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে আবাদ হয়েছে ৬৮১ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ হেক্টর বেশি। 

জেলার আট উপজেলার মধ্যে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও হাইমচর উপজেলায় সবচেয়ে বেশি আখ উৎপাদিত হয়। চাষাবাদ হওয়া আধুনিক জাতের আখের মধ্যে স্থানীয়ভাবে জনপ্রিয় ‘চাঁদপুর গেন্ডারী’ ও ‘রং বিলাস’ উল্লেখযোগ্য। এসব জাত সুস্বাদু, পুষ্টিকর এবং বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।

চাঁদপুরের বিভিন্ন উপজেলার ফসলের মাঠে এখন খেতে সারি সারি মিষ্টি আখে ভরে আছে চারপাশ। আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগবালাই কম হওয়ায় কৃষকদের মুখে হাসির ঝিলিক। অল্প খরচে এ চাষাবাদে ভাল লাভ হওয়ায় দ্রুত এর পরিধি বেড়ে চলেছে। 

জেলা সদরের লক্ষীপুর ইউনিয়নের কৃষক বিল্লাল খাঁন জানান,এবারই প্রথম ২৪ শতাংশ জমিতে আখ চাষ করেছি। চাষাবাদে ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। আবহাওয়া ভালো থাকলে আশা করছি ৮০ হাজার টাকার মতো আখ বিক্রি করতে পারব।

একসময় যে জমিতে নিয়মিত ধান ও পাট চাষ হতো, সেখানে এখন সোনালি আখের বাম্পার ফলনে ভরে উঠেছে চাঁদপুরের ফসলের মাঠ। পলি ও দোআঁশ মাটির উর্বরতা এবং আধুনিক জাত ব্যবহারের ফলে অল্প পুঁজিতে অধিক লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। 

ভাল ফলন আর লাভ হলেও এ চাষাবাদ নিয়ে কৃষকদের অভিযোগও রয়েছে। তারা বলছেন,সরকারি সুযোগ-সুবিধার বড় অংশ প্রায়ই প্রভাবশালীরা পেয়ে থাকেন। যার সুফল সাধারণ ও প্রান্তিক চাষিরা অনেক সময় পুরোপুরি পান না।

এ বিষয়ে চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবু তাহের বলেন,মাঠ পর্যায়ে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত আধুনিক জাতের আখ চাষ এবং জৈব সার ব্যবহারের পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকরা যাতে সহজেই উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান এবং চাষাবাদ আরও সম্প্রসারিত হয়, সে বিষয়ে আমরা কাজ করছি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেঁপে আর মাছ চাষে ১০ লাখ টাকা লাভের আশা ঈশ্বরের

1

সাম্মাম চাষে জসীমউদ্দিনের সফলতা

2

রঙিন মাছ চাষে আব্দুল্লাহর সাফল্য

3

কৃষিতে স্কুল শিক্ষক জহিরের সাফল্য

4

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে আসছে ইটিপি ব্যবস্থা

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

7

কৃষকের ৪ শতাধিক ফলদ কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

8

বাংলাদেশে উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি

9

বিএনপির কাউন্সিল ডিসেম্বরে

10

আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রী

11

আদিবাসী নারীরা কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছেন

12

ভাওয়াল জাতীয় উদ্যান আকর্ষণ হারাচ্ছে

13

২৯ কেজির টুনা মাছ বিক্রি হলো ৪০ হাজারে

14

বলদা খাল এখন ময়লার ড্রেন

15

চায়না দুয়ারি জাল জব্দ

16

কুড়িগ্রামে পাটের বীজ উৎপাদন বাড়ছে

17

তরুণদের বিনা জামানতে ঋণ দিতে হাজার কোটি তহবিল

18

রঙিন মাছ ও সমন্বিত খামারে রাহুলের ভাগ্য বদল

19

টেকসই কৃষি গড়তে ২৫ বছরের মহাপরিকল্পনা

20