কৃষি সময়
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন

দিনাজপুর সংবাদদাতা : 
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাল্টার ভাল ফলন হয়েছে এবার। দুই চাষী এ চাষাবাদ করে উপজেলায় দৃষ্টান্ত গড়েছেন। তবে তারা বলছেন,এবার উৎপাদন খরচ বেশি পড়ায় রাভ নিয়ে অনেকটাই চিন্তিত। 
জানা যায়,ফুলবাড়ীর এই দুই চাষী বেশ কয়েক বছর ধরে ফসলের পাশাপাশি মাল্টা চাষাবাদ করছেন। তারা পাশাপাশি পড়ে তুলেছেন মাল্টা বাগান।  তাদের বাগানের প্রতিটি গাছে গাছে ঝুলছে পরিপক্ব মাল্টা। সবুজে ঘেরা বাগানজুড়ে ফলের সমারোহ নজর কাড়ছে যে কারও। কৃষি বিভাগের পরামর্শ ও নিয়মিত পরিচর্যার ফলে এ বছর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা।

এই চাষীরা জানায়,ফলন ভালো হলেও উৎপাদন ব্যয় বাড়তে থাকায় লাভের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি এবং শ্রমিক সংকটের কারণে বাগান পরিচর্যায় আগের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। তাই ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তাদের। 

মাল্টা চাষি জহুরুল ইসলাম বলেন, বাজারে যদি মাল্টার ভালো দাম পাওয়া যায় এবং সরকার বাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, তাহলে আমাদের লাভ হবে। এতে আরও অনেক কৃষক মাল্টা চাষে আগ্রহী হবেন।
আরেক মাল্টা চাষি শফি মাহমুদ বলেন, গত বছরের তুলনায় এবার মাল্টার ফলন অনেক ভালো হয়েছে। গাছে প্রচুর মাল্টা এসেছে। কিন্তু সার, কিটনাশক ও শ্রমিকের খরচ এত বেড়েছে যে লাভ খুব বেশি হবে বলে মনে হচ্ছে না।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, ফুলবাড়ীর মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। সঠিক পরিচর্যা ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে মাল্টা চাষ আরও সম্প্রসারিত হবে এবং কৃষকরা লাভবান হবেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : এমপি সেলিম রেজা

1

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

2

২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত

3

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

4

ফরিদপুরে পেঁয়াজ পচে ক্ষতিগ্রস্থ চাষীরা

5

বান্দরবানে খাদ্য সংকটে গাইড-মাঝি

6

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

7

মায়ের জন্য বাসার ছাদে আনার বাগান

8

চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে

9

দিনাজপুরে ১০ হাজার তাল চারা রোপণ

10

আগাম ফুলকপিতে পচনে দুশ্চিন্তায় কৃষক

11

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

12

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

13

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

14

লক্ষাধিক টাকার গাছ কাটার অভিযোগ

15

ফিডের দাম বৃদ্ধিতে চাপে খামারিরা

16

১৫ বছর ধরে জলাবদ্ধ ৮শ’ বিঘা জমি

17

ভোলায় বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হচ্ছে

18

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

19

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

20