কৃষি সময়
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রান্সফরমার চুরিতে বিপাকে কৃষক

নেত্রকোনা সংবাদদাতাঃ 
নেত্রকোনার মোহনগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। একটি সংঘবদ্ধ চোরের দল গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত অর্ধ শতাধিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। এতে কৃষকরা ইরি-বোরো মৌসুমে সেচ দেয়া নিয়ে চরম শঙ্কায় পড়েছেন। 

উপজেলার বড়কাশিয়া-বিরামপুর, বড়তলী-বানিয়াহারী, তেঁতুলিয়া, সমাজ-সহিলদেও, সোয়াইর ও গাগলাজুর ইউনিয়নের বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, অনেক জায়গায় বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার নেই। একটি সংঘবদ্ধ চোরের দল এসব ট্রান্সমিটার চুরি করে নিয়ে গেছে। এতে সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তাদের আশঙ্কা, আগামী ইরি-বোরো মৌসুমের আগে চুরি হওয়া ট্রান্সফরমারগুলো পুনঃস্থাপন করা না হলে সেচের অভাবে অনেক জমি অনাবাদি থাকতে পারে।

৬ নম্বর সোয়াইর ইউনিয়নের শেখপুর গ্রামের কৃষক বজলুর রশিদ খান বলেন, তার সেচের ট্রান্সফরমার দুবার চুরি হয়েছে। বিষয়টি জানিয়ে বিদ্যুৎ কার্যালয় ও থানায় যোগাযোগ করেও তিনি কোনো সমাধান পাননি বলে জানান।

একই ইউনিয়নের পেরিরচর গ্রামের কৃষক মোহাম্মদ সাইফুল ইসলামের সেচের ট্রান্সফরমারও চুরি হয়েছে। তিনি বলেন, ‘নতুন ট্রান্সফরমার কিনতে প্রায় ৭০ হাজার টাকা লাগবে। এত টাকা দিয়ে ট্রান্সফরমার কেনার সামর্থ্য আমার নেই।’

৪ নম্বর মাঘান-সিয়াধার ইউনিয়নের দাশপাড়া গ্রামের কৃষক জাকির হোসেন রনু বলেন, গত ১৮ আগস্ট রাতে তার সেচের ট্রান্সফরমার চুরি হয়। তার ভাষ্য, বিদ্যুতের সংযোগ চালু থাকা অবস্থায় ট্রান্সফরমার খুলে নেওয়া সহজ নয়। এ কারণে তিনি এ ঘটনায় বিদ্যুৎ বিভাগের লোকজনের সম্পৃক্ততার সন্দেহ করেন।

পল্লী বিদ্যুৎ মোহনগঞ্জ জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম বলেন, জুনে ১৫টি, জুলাইয়ে ১৩টি, আগস্টে ৯টি এবং সেপ্টেম্বর মাসে এ পর্যন্ত দুটি ট্রান্সফরমার চুরির লিখিত অভিযোগ পাওয়া গেছে। চুরি হওয়া ট্রান্সফরমারের পরিবর্তে গ্রাহকদের বিনামূল্যে নতুন ট্রান্সফরমার দেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুতে এ ধরনের কোনো নিয়ম নেই। তবে সরকারি নির্ধারিত ফি জমা দিলে দ্রুত নতুন ট্রান্সফরমার সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় একাধিক অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে এ চক্রের কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কয়েকজনকে আদালতে পাঠানো হয়েছে। চুরি বন্ধে অভিযান অব্যাহত রয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢলে ৫শ’ হেক্টর জমির ফসল ও ঘের ক্ষতিগ্রস্ত

1

কৃষিতে স্কুল শিক্ষক জহিরের সাফল্য

2

বরিশালে মৎস্য কেন্দ্র তিন দশক ধরে অচল

3

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

4

ঈদের ছুটি শেষে নির্ধারিত সময়ে অফিসে ফিরতে কৃষি মন্ত্রণালয়ের

5

গ্রাফটিং পদ্ধতিতে টমেটোর চারা উৎপাদন

6

খোয়াই নদীর বাঁধে ভাঙনে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

7

রবিবার জাতীয় মৎস্য পক্ষে পুরষ্কার পাচ্ছে ১৪ ব্যক্তি

8

বিএসভিইআরের নতুন কার্যনির্বাহি কমিটি গঠন

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

পাট ছাড়িয়ে মজুরি দেয়া হচ্ছে পাটকাঠি

11

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

12

মাছ চাষে আবদুল্লাহর সাফল্য

13

জনবল সংকটে বন্ধ প্রাণী কল্যাণ কেন্দ্র

14

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

15

৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা মামলা দায়ের

16

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষির কর্মকর্তা-কর্মচারীদের দীর্

17

তালায় অসময়ের তরমুজ চাষে কৃষকদের সাফল্য

18

সংকটের আশঙ্কায় বিকল্প উৎস থেকে ডিএপি সার আনতে উদ্যোগ

19

লোহাগড়ায় পাহাড় কাটার অভিযোগ

20