কৃষি সময়
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

অসময়ে মাচায় ঝুলছে তরমুজ

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে অসময়ে ব্যতিক্রমী রঙের তরমুজ চাষাবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন দুই কৃষক। এরা হচ্ছেন  সিরাজুল ইসলাম ও সাইদুল ইসলাম। তাদের বাড়ি জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ডোমাবাড়ী গ্রামে। প্রথমবারের মতো মাচা পদ্ধতিতে এ চাষাবাদ করে তারা মোটা অংকের টাকা আয়ের আশা করছেন। 

জানা যায়,এই দুই কৃষক এবারই প্রথম স্থানীয় কৃষি অফিসের পরামর্শে নিজেদের জমিতে সূর্যডিম ও ল্যানফে জাতের তরমুজ চাষাবাদ করেন। চাষাবাদের শুরুতে তারা চিন্তিত থাকলেও এখন তাদের তরমুজ গাছে প্রচুর তরমুজ ধরেছে। মাচার নিচে ঝুলে আছে অসংখ্যা রঙিন তরমুজ। যা সবার নজর কেড়েছে। আকর্ষণীয় রং, উন্নত মান ও সুস্বাদের কারণে বাজারে জাত দুটির ব্যাপক চাহিদা রয়েছে। ফলে উৎপাদিত তরমুজ সহজেই বাজারজাত করা যাচ্ছে এবং ভালো দামও পাওয়া যাচ্ছে।

পাশাপাশি প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ব্যতিক্রমী রঙের ও উচ্চ চাহিদাসম্পন্ন তরমুজ উৎপাদন করে তারা স্থানীয় কৃষকদের মাঝেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন।
কৃষক সিরাজুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিসের কারিগরি সহযোগিতা নিয়ে তিনি প্রায় ২০ শতক জমিতে এ বছর অসময়ে তরমুজ চাষ করেছেন। বৈরী আবহাওয়ার কারণে কিছুটা সমস্যা হলেও ফলন আশাব্যঞ্জক হয়েছে।

আর কৃষক সাইদুল ইসলাম বলেন, ‘নতুন পদ্ধতিতে চাষ শুরু করার সময় কিছুটা শঙ্কা ছিল। তবে কৃষি বিভাগের পরামর্শ মেনে কাজ করায় ভালো ফলন পেয়েছি। আশা করছি এ চাষ থেকে লাভবান হতে পারব।’

জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান বলেন, ‘অমৌসুমে মাচা পদ্ধতিতে তরমুজ চাষ কৃষির নতুন সম্ভাবনা তৈরি করেছে। কম জমিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভালো ফলন ও অধিক লাভ করা সম্ভব। কৃষি বিভাগ সব সময় কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্ভাবনী কৃষি কার্যক্রমে পাশে থাকবে।’

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়মে ভরা কৃষির ১৩ কোটি টাকার প্রকল্প

1

অনাবৃষ্টিতে আমনের জমি ফেটে চৌচির

2

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

3

মিষ্টি কুমড়োর হলুদ ফুলে রঙিন শ্রাবণের হাট

4

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বৈশ্বিক পদক্ষেপ জোরদারের আহ্বান প্রধা

5

বলদা খাল এখন ময়লার ড্রেন

6

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

7

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

8

৩ হাজার মিটার জাল জব্দ

9

নেত্রকোনায় মাল্টা চাষে সফলতা

10

খুলনাঅঞ্চল থেকে ৪৮৮৬ কোটি টাকার রপ্তানী আয়

11

বাঁশের পণ্য বিশ্ববাজারে পাঠাতে চান হাজীমুল

12

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

13

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

14

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

15

হাতে খবরের কাগজ, চোখে বাঁচার স্বপ্ন নিয়ে ছুটছেন সংগ্রামী নার

16

নড়াইলের নৌকা গ্রাম রামসিদ্দি

17

ধানক্ষেত জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা

18

বিদেশি ফল চাষে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

19

২৩টি টিয়া পাখি অবমুক্ত

20