কৃষি সময়
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

শত বছর ধরে বসছে ভাসমান সবজির হাট

বাগেরহাট সংবাদদাতাঃ 

বাগেরহাটের শত বছর ধরে বসছে ভাসমান সবজির হাট। কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া খালের বুকে নৌকার উপর বসে এই ব্যতিক্রম হাট। এখানকার সবজি যাচ্ছে সারা দেশে। 

কচুয়া উপজেলার গজালিয়া সবুজে ঘেরা খালের বুকজুড়ে সারি সারি নৌকা। এর উপর বসে হাট। এসব নৌকায় শসা, কোনোটায় করলা; আবার কোথাও চালকুমড়া, মিষ্টিকুমড়া, ঝিঙে কিংবা বরবটি পসরা। কৃষকরা বাগান থেকে এসব তুলে নিয়ে আসেন হাটে। বেলা যত বাড়ে হাটে তত নৌকার সংখ্যা বাড়তে থাকে। কৃষক ও পাইকারি ব্যবসায়ীদের হাঁকডাকে সকাল থেকেই মুখর পুরো এলাকা। পানির ওপর বসা এই ব্যতিক্রমী ভাসমান হাটে মাত্র চার ঘণ্টাতেই কেনাবেচা হয় প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি। আর পুরো মৌসুমে এই হাটে লেনদেনের পরিমাণ দাঁড়ায় কয়েক কোটি টাকা।

সপ্তাহের প্রতি রোববার ও বুধবার বসে এই ভাসমান সবজি হাট। যা চলে আসছে এক শতাব্দীরও বেশি সময় ধরে। 

শুধু স্থানীয়রাই নন, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, চাঁদপুরসহ বিভিন্ন জেলা থেকে ট্রলার ও নৌকা নিয়ে আসেন পাইকারি ব্যবসায়ীরা। এখান থেকেই কৃষকের উৎপাদিত টাটকা সবজি সরাসরি চলে যায় দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি ও খুচরা বাজারে। 

স্থানীয় কৃষক মেহেদী হাসান বলেন, জমিতে চাষ করা সবজি নিয়ে আমরা নিয়মিত এই হাটে আসি। পাইকার বেশি থাকায় দ্রুত বিক্রি হয়ে যায় এবং ভালো দামও মেলে। এই হাট আমাদের সবচেয়ে বড় ভরসা।

ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় এই হাটে রয়েছে নানা অবকাঠামোগত সমস্যা। বিশেষ করে জরাজীর্ণ সড়ক ও দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে কৃষক ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হয়। হাটের পরিবেশ ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা গেলে কেনাবেচার পরিধি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মামুন মোল্লা নামে এক চাষি বলেন, ট্রলার বা নৌকায় সবজি আনতে পরিবহন খরচ ও সময় দুটোই বেশি লাগে। তবুও এখানে আসি, কারণ একসঙ্গে অনেক সবজি বিক্রি করা যায়। হাটের যোগাযোগ ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হলে আমরা আরও বেশি পণ্য আনতাম।

হাটে নৌকায় সবজি আনা-নেয়া পরিবহের সাথে যুক্ত থাকা স্থানীয় অনেকের কর্মসংস্থান হয়েছে এখানে। 

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, নৌকার সারিতে সাজানো টাটকা সবজি আর কৃষক-ব্যবসায়ীদের হাঁকডাকে মুখর হওয়া শতবর্ষী এই হাট কেবল বেচাকেনার কেন্দ্র নয়, এটি আমাদের গ্রামীণ অর্থনীতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

1

এসিড বর্জ্যে ফসলহানি

2

বন্যাকবলিত এলাকার কৃষকদের জরুরী সহায়তা দেয়া হবে-কৃষি মন্ত্রী

3

মুখী কচুতে কৃষকের মুখে হাসি

4

কচুরিপানায় হুমকিতে নদীর প্রাণ ও মৎস্যসম্পদ

5

শৈলকুপায় অবৈধ সার মজুতে জরিমানা ও সার জব্দ

6

চড়াদামে সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

7

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

8

আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

9

চাঁদপুরে মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

10

টেকসই কৃষি গড়তে ২৫ বছরের মহাপরিকল্পনা

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

চলনবিলে পাখি শিকারের মহোৎসব

13

বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা

14

কুড়িগ্রামে আগাম সবজিতে লাভের স্বপ্ন

15

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

16

জেলের জালে ৩ কেজির ভোল পোয়া

17

বান্দরবানে অবৈধ কাঠের বড় চালান জব্দ

18

বকশীগঞ্জে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ

19

চরফ্যাশনে ভেসে গেছে মাছের ঘের

20