কৃষি সময়
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাটের গৌরব ফিরিয়ে আনতে গবেষণা চলছে-পট প্রতিমন্ত্রী


কিশোরগঞ্জ প্রতিনিধিঃ বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন,একসময় বাংলাদেশের পাট ছিল বিশ্বের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। ‘সোনালি আঁশ’ হিসেবে পরিচিত এই পাট দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সময়ের সঙ্গে নানা কারণে এ খাত পিছিয়ে পড়ে। বর্তমান সরকার আধুনিক প্রযুক্তি, গবেষণা ও নীতিগত সহায়তার মাধ্যমে পাটের সেই সোনালি অতীত ফিরিয়ে আনতে কাজ করছে।

তিনি বলেন, ‘বিদেশ থেকে পাটের বীজ আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে দেশীয়ভাবে উন্নত ও উচ্চফলনশীল পাটের বীজ উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা চাই কৃষকরা নিজ দেশের উন্নত বীজ ব্যবহার করুক এবং বীজ উৎপাদনেও বাংলাদেশ স্বনির্ভর হোক।’

রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ শেষে জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের আয়োজনে অসহায় ও দুস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের পাট খাত উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যবাহী পাটশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমাতে দেশেই উন্নতমানের নতুন পাটের বীজ উদ্ভাবনে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন । একই সঙ্গে দেশের পাটভিত্তিক শিল্পে কাঁচামালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে কাঁচা পাট রপ্তানিকে সরকারিভাবে নিরুৎসাহিত করা হচ্ছে। 

কৃষকদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার সবসময় কৃষকের স্বার্থকে গুরুত্ব দিচ্ছে। গত বছরের মতো এবারও কৃষকরা তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কৃষকদের উৎপাদন খরচ বিবেচনায় রেখে বাজার ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া ১৮ জন অসহায় ও দুস্থ নারীর হাতে মোট ১০ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়া আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আরও পাঁচজন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারোমাসি তরমুজ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার কৃষক

1

সুন্দরবনের ৮২৭১ জেলে পাচ্ছেন খাদ্য সহায়তা

2

শিবির থেকে ৯ নেতার বিদায়

3

আল-আরাফাহ ব্যাংক ফিরিলো পুরোনো মালিকদের হাতে

4

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

5

কুড়িগ্রামের কৃষকরা আগাম ফুলকপি চাষে ব্যস্ত

6

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

7

ভবদহে জলাবদ্ধতায় পানিবন্দি লক্ষাধিক মানুষ

8

জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর হর্টিকালচার

9

সিরাজগঞ্জে হাত ছিপ বর্শি দিয়ে বন্যার পানিতে মাছ শিকার

10

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

11

মৎস্য গবেষণার মহাপরিচালক হলেন লতিফুর রহমান

12

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল

13

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

14

কৃষি খাতে স্থবিরতা

15

বিষমুক্ত তরমুজ চাষে সফল উদ্যোক্তা শাহজাহান

16

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে

17

মাছের রেণু পোনা উৎপাদনে সফল রেখা

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

20