কৃষি সময়
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাঘের হামলায় স্বামীহারা ৩১ পরিবার পেল ছাগল

সাতক্ষীরা সংবাদদাতাঃ  
সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারানো ৩১টি পরিবারকে স্বাবলম্বী করতে দুটি করে ছাগল দেওয়া হয়েছে। 
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে এক অনুষ্ঠানে বৃহস্পতিবার এসব পরিবারের সদস্যদের হাতে ছাগল তুলে দেওয়া হয়।

ছাগল পালনের মাধ্যমে পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি তাদের স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। উপকারভোগী পরিবারগুলো সাতক্ষীরার গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন এবং খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।

গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, লেখক ও জ্যেষ্ঠ সাংবাদিক মহসিন উল হাকিম ও ইয়ুথ ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরিফুর রহমান।
মহসিন উল হাকিম বলেন, সুন্দরবন ও উপকূলের মানুষের জীবনসংগ্রাম অত্যন্ত কঠিন। বাঘের আক্রমণে স্বামী হারানো নারীরা শুধু স্বামীকেই হারাননি, পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকেও হারিয়েছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব।

ইয়ুথ ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আরিফুর রহমান বলেন, বাঘ বিধবা পরিবারগুলোর জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি ও টেকসই উদ্যোগ প্রয়োজন। ছাগল বিতরণের মাধ্যমে তাদের হাতে এমন একটি সম্পদ তুলে দেওয়া হয়েছে। যা ভবিষ্যতে আয়ের উৎস হতে পারে। পর্যায়ক্রমে আরও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণাঞ্চলের কৃষিতে বাড়ছে মালচিং চাষাবাদ

1

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

2

গাকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

3

তরুনদের কর্মসংস্থান সৃষ্টিতে অব্যবহৃত জলাশয় বন্টন করা হবে-প্

4

সাভারে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় মাংস বিক্রি

5

রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

6

দাম নেইঃ পানের বরজ ভাঙছেন চাষী

7

মিয়ানমারে পাচারের সময় সার ও সিমেন্ট সহ আটক ৬

8

খাল খননে চাষের আওতায় ১ হাজার একর জমি

9

বাগেরহাটে বাড়ছে চুইঝালের চাষ

10

অযত্নে নষ্ট হচ্ছে বীজ সংরক্ষণাগার

11

জনবলের অভাবে প্রাণিসম্পদের সেবা ব্যহত

12

সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী

13

বর্জ্যে ভরা খালে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ

14

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

15

দুস্থদের মাঝে ছাগল বিতরণ

16

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

17

দেশের জমি চাষ করছে ভারতের লোকজন

18

ধানের দাম না থাকায় চাষীরা হতাশ

19

গরুর খামারে স্বাবলম্বী তৌহিদুল

20