কৃষি সময়
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালঘর থেকে ১৩২ বস্তা সার জব্দ

রাজশাহী সংবাদদাতাঃ 
রাজশাহীতে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে গোয়াল ঘর থেকে ১৩২ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলার কানাইডাঙ্গা গ্রামে এ অভিযান চালানো হয়। ওই ব্যবসায়ী অবৈধভাবে এসব সার মজুদ করে রেখেছিলেন। 

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কানাইডাঙ্গা এলাকার ‘মেসার্স জিএস ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও খুচরা কীটনাশক ব্যবসায়ী নাসিরউদ্দিনের (৪৫) বাড়ির পেছনের একটি গোয়ালঘরে তল্লাশি চালানো হয়। এসময় গোয়ালঘর থেকে অবৈধভাবে লুকিয়ে রাখা ৮৬ বস্তা এমওপি (পটাশ) এবং ৪৬ বস্তা ডিওপি সার উদ্ধার করা হয়। অভিযুক্ত নাসিরউদ্দিন সরকারি অনুমোদিত কোনো সার ডিলার নন। তিনি মূলত একজন খুচরা কীটনাশক ব্যবসায়ী। লাইসেন্স বা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই অধিক মুনাফার উদ্দেশ্যে তিনি এই বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুত করেছিলেন। সারের এই অবৈধ মজুতের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন এবং অবৈধভাবে রাখা সব সার জব্দ করেন।

অভিযান শেষে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, চলতি আমন মৌসুমে কৃষকেরা যেন সার সংকটে না পড়েন এবং সঠিক মূল্যে সার পান, তা নিশ্চিত করতে প্রশাসন তৎপর রয়েছে। ডিলার বা খুচরা বিক্রেতা যে-ই হোক না কেন, অনুমোদন ছাড়া অবৈধভাবে সার মজুদ কিংবা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে কোনো ছাড় দেওয়া হবে না। 

জব্দকৃত সারগুলো পরবর্তীতে নিয়ম অনুযায়ী কৃষকদের মাঝে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুর ডাব বাজারে কোটি টাকার বেচাকেনা

1

সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী

2

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

3

মাছের রেণু পোনা উৎপাদনে সফল রেখা

4

পোলট্রি খামারিরা খাবার-ওষুধের দামে দিশাহারা

5

জেলের জালে ৩ কেজির ভোল পোয়া

6

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

7

মহেশপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে ভোগান্তি

8

তরমুজ চাষে জাকিরের বাজিমাত

9

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভ

10

কীর্তনখোলা নদীতে মাটি উত্তোলন: বার্জ ও এঙ্ক্যাভেটরসহ আটক ৬

11

হারিয়ে যাওয়ার শঙ্কায় কঞ্চনা বিলের দুলর্ভ মাটি

12

সাপের কামড়ে ১৩ জন হাসপাতালে

13

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

14

৪শ’বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

15

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

16

সুন্দরবনে অবৈধ শুঁটকির কারখানা

17

হিমাগার ভাড়া না কমালে আলুচাষী ও ব্যবসায়ীদেও আন্দোলনের হুঁশিয়

18

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

19

পেয়ারা চাষে আগ্রহ হারাচ্ছে ঝালকাঠির চাষিরা

20