কৃষি সময়
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেরপুরের গারো পাহাড়ের ২৫ হাজার গাছ উধাও

শেরপুর সংবাদদাতাঃ 
শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ের মধুটিলা রেঞ্জের মিনজুরি বাগানের প্রায় ২৫ হাজার গাছ কেটে নেয়া হয়েছে। এই সামাজিক বনায়নের ১০ হেক্টর পাহাড়ি জমির সব গাছ কেটে নেয়ায় ২৫জন অংশীদার ক্ষতির মুখে পড়েছেন। এতে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এত বিপুল পরিমাণ গাছ কেটে নেয়া হলেও বিষয়টি বন বিভাগের নজরে না আসায় তাদের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। 

জানা যায়, মধুটিলা রেঞ্জের বাতকুচি বিটের দাওধারা-কাটাবাড়ি মৌজায় ২০১৭-১৮ অর্থবছরে সামাজিক বনায়নের আওতায় ১০ হেক্টর পাহাড়ি জমিতে বাগানটি সৃজন করা হয়। সেখানে প্রায় ২৫ হাজার আকাশমণি গাছের চারা রোপণ করা হয়েছিল। অংশীদার করা হয় ২৫ জনকে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বাগানের বেশিরভাগ জায়গায় এখন কোনো গাছ নেই। কোথাও ঘাস ও আগাছা জন্মেছে, কোথাও পড়ে আছে কাটা গাছের টুকরো। স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে গাছগুলো কেটে নিয়ে গেছে। প্রমাণ মুছে ফেলতে অনেক গাছের গোড়া ও শিকড়ও তুলে নেওয়া হয়েছে।

সরেজমিনে বন এলাকা থেকে ট্রলিতে কাঠ নিয়ে যেতে দেখা যায়। করিম নামের এক ট্রলিচালক জানালেন, তারা দাওধারা থেকে কাঠ নিয়ে শেরপুরের কুসুমহাটিতে যাচ্ছেন। কাঠ পরিবহনের কোনো কাগজপত্র তাদের দেওয়া হয়নি বলেও তিনি জানান।
তবে স্থানীয় কাঠ ব্যবসায়ী ও ইউপি সদস্য আবদুল করিমের দাবি, আগুন, ঝড় ও হাতির আক্রমণে ভেঙে যাওয়া গাছ পরে অংশীদার ও স্থানীয় লোকজন কেটে নিয়েছেন।

এই বাাগনের অংশীদার নূর মোহাম্মদ জানালেন, গাছগুলো কেটে ফেলায় তারা আর কোনো টাকা পাবেন না। বন বিভাগ চাইলে গাছ কাটা ঠেকানো সম্ভব ছিল। আরেক অংশীদার মো. রুকুনউদ্দিনের ভাষ্য, রাতে কারা গাছ কেটেছে, তারা তা দেখেননি। তবে এতে তাদের ক্ষতি হয়েছে।

বন বিভাগের কর্মকর্তাদের গাফিলতি বা সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন পরিবেশবাদীরা। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী জানালেন, তিনি এ বিষয়ে অবগত নন এবং অভিযোগ অস্বীকার করেন।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম বললেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে দায়ীদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাওয়াল জাতীয় উদ্যান আকর্ষণ হারাচ্ছে

1

দাউদকান্দিতে ১৮ কর্মকর্তা দিয়ে চলছে ৪৬ কৃষি ব্লক

2

ফরিদপুরে ৫শ’কোটির পেঁয়াজ বীজ উৎপাদন

3

উজানের ঢলে ভেসে গেছে ফসল মাছের ঘের

4

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

5

৫০ হাজার চিংড়ি পিএল জব্দ

6

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই : পরিবেশমন্ত

7

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

8

চলনবিলের সরিষার মধুকে জিআই পণ্যের স্বীকৃতি দাবি

9

গাকৃবি ভেটেরিনারি শিক্ষার্থীদের মানববন্ধন

10

পুকুরে পাট জাগ দিতে বিঘায় নেয়া হচ্ছে ২ হাজার টাকা

11

বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু

12

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

13

শামুকখোলের বাসা ডিম ভাঙায় মামলা দেবে বন বিভাগ

14

শিল্পবর্জ্যে বিপন্ন গাজিখালি নদীর পরিবেশ

15

২৫ হাজার ৭৬৮ কোটি টাকার রেমিট্যান্স এলো

16

বন্যায় মৃত্যু ৫১ জনের

17

বাজারে অসময়ের আমের জমজমাট কেনাবেচা

18

ডিলারশিপ বহাল ও কমিশন দ্বিগুণ করার দাবি বিএফএ’র

19

দখল-দূষণে অস্তিত্ব সংকটে হরিপাশা খাল

20