কৃষি সময়
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৃক্ষ মেলায় একটি বনসাই দেখতে ভিড়

কৃষি সময় ডেস্কঃ ভোলায় সাত দিনব্যাপী বৃক্ষমেলা শেষ হয়েছে। সমাপনী দিনে বাহারি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের সমারোহ থাকলেও দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ কাড়ে ২৫ বছর বয়সী একটি বনসাই গাছ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মেলার সমাপনী হয়।

মেলায় সাতটি স্টলে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হয়। প্রতিদিনই গাছপ্রেমী, ছাদবাগানপ্রেমী ও সাধারণ দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ। মেলায় অংশ নেওয়া ভোলার সুপরিচিত আওসান নার্সারির কর্ণধার জানান, ২৫ বছর ধরে পরিচর্যায় গড়ে তোলা বনসাই গাছটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে এক ক্রেতা এক লাখ টাকা পর্যন্ত দাম প্রস্তাব করেছেন। তবে দেড় লাখ টাকার কমে গাছটি বিক্রি করা হবে না বলে তিনি জানান।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বিশেষ পরিচর্যা, ছাঁটাই ও নান্দনিক আকার দেওয়ার মাধ্যমে বনসাইটি তৈরি করা হয়েছে। এ ধরনের বনসাই শুধু সৌন্দর্যের প্রতীক নয়; এটি ধৈর্য, শিল্প ও পরিচর্যার এক অনন্য উদাহরণ।

সমাপনী দিনে দর্শনার্থীদের অনেকেই ২৫ বছর বয়সী সেই বনসাই গাছটির সঙ্গে ছবি তোলেন এবং এর পরিচর্যা ও মূল্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

1

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

পাটবীজে শতকোটি টাকা সাশ্রয়

4

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

5

চট্রগ্রামে ডুবে গেছে ১০ হাজার মৎস্যঘের

6

সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

7

দেশে ক্ষুদ্র কৃষকের বার্ষিক আয় ৩৪ হাজার টাকার কম

8

রেণুপোনায় ভাগ্য বদলাচ্ছে তাদের

9

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

10

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

11

মাগুরায় কৃষকের কলাগাছ কেটেছে দৃর্বৃত্তরা

12

বরিশালে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী

13

তিন বিভাগে বন্যার শঙ্কা

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

বনে আগুন জ্বালিয়ে তৈরি হচ্ছিল শুঁটকি

16

চাঁদপুরে মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

17

মহেশপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে ভোগান্তি

18

হারিয়ে যাওয়ার শঙ্কায় কঞ্চনা বিলের দুলর্ভ মাটি

19

হাওরের শিক্ষার্থীদের জন্য নৌকা বিতরণ

20