কৃষি সময়
প্রকাশ : Sep 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

গরুর খামারে স্বাবলম্বী তৌহিদুল

কুষ্টিয়া সংবাদদাতাঃ 
গরুর খামার করে ব্যাপক সফলতা অর্জন করেছেন তৌহিদুল ইসলাম তুষার নামে এক উদ্যোক্তা। মাত্র একটি গরু লালন পালন করে সফলতার মাধ্যমে তিনি এখন গড়ে তুলেছেন বিশাল খামার। যেখানে গরু লালন-পালনের পাশাপাশি এর দুধ থেকে তিনি মাঠা,ঘি উৎপাদন করে বাজারযাত করে মোটা অংকের টাকা আয় করছেন। এখন তার খামারে কর্মসংস্থন হয়েছে বেশ কয়েকজনের। সফল এই খামারী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কাচারীপাড়া গ্রামের বাসিন্দা। 

জানা যায়,এই উদ্যোক্তা ২০০৫ সালে একটি বকনা গরু লালন পালন শুরু করেন। এর থেকে বাচ্চা এবং দুধ বিক্রি করে লাভবান হলে তিনি খামারের পরিধি বাড়ান। এখন তার খামারে ১৫টি গাভী রয়েছে। পরে তিনি ‘তৌফিক ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্ট’ নামে খামার গড়ে তোলেন। যেখানে উন্নত জাতের গাভী পালন করা হচ্ছে। 

এই খামারে বর্তমানে প্রতিদিন ১০০ থেকে ১২০ লিটার দুধ উৎপাদিত হচ্ছে। কোনো কোনো সময় তা ১৫০ লিটার পর্যন্ত পৌঁছায়। দুধ সংগ্রহ, দুধ থেকে ক্রিম আলাদা করা ও মাঠা তৈরির কাজ স্বাস্থ্যকর পদ্ধতিতে সম্পূর্ণ মেশিনের মাধ্যমে করেন তিনি। দুধ সংগ্রহের সময় নিজে উপস্থিত থেকে সবকিছু তদারক করেন তুষার। এসব গবাদিপশু দেকাশোনার জন্য তার চারজন কর্মচারীও রয়েছেন। 
এই খামারের পাশে রয়েছে ঘাস চাষের ব্যবস্থা। খড়, ভুসি ও খৈলসহ সুষম খাদ্য দিয়ে আধুনিক পদ্ধতিতে গরুগুলো মোটাতাজা করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রমিকরা। পাশাপাশি আরও একটি নতুন শেড তৈরি করা হচ্ছে। সেখানে নিজস্ব খামারের গাভীর উৎপাদিত দুধ দিয়ে দই উৎপাদন করবেন তিনি।

খামারি তৌহিদুল আলম তুষার জানান,খামারের দুধ বিক্রির পাশাপাশি মাঠা তৈরি করি। যা আমার ফার্মেও কর্মচারী দিয়ে ভেড়ামারার বিভিন্ন বাজারে বিক্রি করি।  মাঠা বিক্রির জন্য দুটি গাড়ি বানিয়েছি ২ লাখ ৮০ হাজার টাকা দিয়ে। এতে আরও দুজন মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন ৪০ থেকে ৮০ লিটার পর্যন্ত মাঠা বিক্রি হয়। শুক্রবার হলে আরও বেশি বিক্রি হয়। বিভিন্ন স্থান থেকে লোকজন আমার বাড়িতেও মাঠা খেতে আসে। প্রতি গ্লাস ২০ টাকা ও লিটার ১৪০ টাকা বিক্রি করি। এতে করে আমার প্রতিদিন আয় হয় ১০ থেকে ১২ হাজার টাকা।

ভেড়ামারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারিক হাসান জানান, আমরা উদ্যোক্তাদের নিয়মিত কারিগরি পরামর্শ, রোগ প্রতিরোধ, টিকাদান, খাদ্য ব্যবস্থাপনা ও খামার পরিচালনার বিষয়ে সহযোগিতা দিয়ে থাকি। তৌহিদুল আলম তুষারের মতো উদ্যোক্তারা অন্যদের জন্য অনুপ্রেরণা। তার দেখাদেখি আরও অনেকেই বাণিজ্যিকভাবে পশুপালনে আগ্রহী হবেন বলে আমরা আশা করছি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে ৯ মণ হরিণের মাংস উদ্ধার

1

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

2

সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের

3

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

4

বৃক্ষ মেলায় একটি বনসাই দেখতে ভিড়

5

বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা

6

কাঁচা মরিচের দামের ঝাঁজে দিশেহারা

7

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

8

হিমাগারের অভাবে বিপাকে কৃষক

9

বাগানে ঝুলছে ২০ জাতের আঙুর

10

কেআইবি’র কমিটি অবৈধ,কুচক্রি মহল দখলে রেখেছে : ড. রাজ্জাক

11

চাঁই ফাঁদ ব্যবহারে মাছের বংশ ধ্বংস

12

বিষমুক্ত তরমুজ চাষে সফল উদ্যোক্তা শাহজাহান

13

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

14

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

15

বিশ্ববাজারে বড়লেখার উদ

16

বৃষ্টি না থাকায় ফসল বাঁচাতে সেচেই ভরসা

17

ভোলার চরাঞ্চলে মহিষের বাথানে চুড়ির হিরিক

18

২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

19

মাচায় ঝুলছে হলুদ-কালো তরমুজ

20