কৃষি সময়
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

কৃষি সময় ডেস্কঃ 

উচ্চশিক্ষায় মেধার স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৬ জন শিক্ষার্থী।

বুধবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউজিসির অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০১৯ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ৫ জন, ২০২০ সালে ৫ জন এবং ২০২১ সালে ৬ জনসহ মোট ১৬ জন শিক্ষার্থী এ স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। এছাড়া ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

২০১৯ সালের তালিকায় মনোনীত শিক্ষার্থীরা হলেনÑ বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের সোনিয়া আক্তার, কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের নূর-ই-জাহান তাহিন, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের তাসলিমা আক্তার, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের তাসপিয়া সালাম এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আক্তার।

২০২০ সালের তালিকায় মনোনীত হয়েছেনÑ বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের মাহিমা সুলতানা সরকার, কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের তৈয়বুন নাহার, সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের হেলাল উদ্দিন, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের মুক্তা আক্তার এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফারজানা আক্তার।

অন্যদিকে, ২০২১ সালের তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা হলেনÑ বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের তানজিনা আক্তার, কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের নাজনীন সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের সাবিকুন্নাহার, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের নাহিদা আক্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের একাউন্টিং বিভাগের আমেনা আক্তার এবং আইন অনুষদের আইন বিভাগের নিশি আক্তার।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসাইন বলেন,প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীতদের চূড়ান্ত তালিকা অনুমোদন ও প্রকাশ করেছে ইউজিসি। ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের চূড়ান্ত তালিকাও অচিরেই প্রকাশ করা হবে।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাকৃবিতে ছয়টি হলে বৃক্ষরোপণ

1

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

2

তরমুজ চাষে ভাগ্য বদলের স্বপ্ন অসিতের

3

বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু

4

১১৫ পরিবারকে গবাদি পশু বিতরণ

5

ক্ষুদ্র টিস্যু থেকেই উৎপাদন হচ্ছে রোগমুক্ত চারা

6

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

7

খাল পুনর্খননে সেচ সংকটের অবসান

8

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

9

সুন্দরবনের ৮২৭১ জেলে পাচ্ছেন খাদ্য সহায়তা

10

চায়না দুয়ারি জালে বিপন্ন জীববৈচিত্র্য

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

কাজিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা

13

শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

14

এবার শাকসবজিতে মিলেছে ক্ষতিকর জিবাণু

15

দখল-দূষণে মৃতপ্রায় পালং খাল

16

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

17

৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

18

ঈশ্বরদীতে ল্যাম্পি স্কিনে গরু মরার হিড়িক

19

সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

20