কৃষি সময়
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গ্রামাঞ্চলে দেশীয় প্রজাতির মাছ আজ বিলুপ্তির পথে। এ অঞ্চলের খাল-বিল, নদী-নালাসহ মুক্ত জলাশয়গুলো ধীরে ধীরে মাছশূন্য হয়ে পড়ছে। এ জন্য ফসলের জমিতে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, নদী-খাল-বিল ভরাট হওয়া, আবহাওয়ার পরিবর্তন ও স্থানীয় জলাশয়গুলো শুকিয়ে যাওয়াকেই দায়উ করছে মৎস্য বিভাগ।

কাজিপুরে দেশী মাছের বৃহৎ প্রজনন ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে যমুনা ও ইছামতি নদী চ্যানেল।ইতোমধ্যে এ অঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে পাবদা, সরপুঁটি, টেংরা, চান্দা, কৈ, শিং, মাগুর, বেলে, শৈল, গজার, বোয়াল, বাইন, রুই, কাতলা, চিতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ। প্রয়োজনের চেয়ে বাজারে সরবরাহ কম থাকায় স্বাদু পানির এসব মাছ নি¤œ আয়ের মানুষের ভাগ্যে আর জুটছে না। শুকনো মৌসুমে পানিশূন্য হয়ে যায় এসব জলাশয়। প্রাকৃতিকভাবে বংশ বিস্তার করতে না পারায় দেশী প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।

কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, কৃষিজমিতে বিভিন্ন প্রকার রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, নদ-নদীতে পলি জমা, বসতবাড়ি ও সড়কপথ বানানোর কারণে পুকুর, খাল-বিল ভরাট হয়ে যাওয়ায় মাছের বংশ বিস্তার বাধাগ্রস্ত হচ্ছে। তিনি আরো জানান, দেশী মাছের প্রজননক্ষেত্র বৃদ্ধি করতে মৎস্য বিভাগ সচেনতামূলক নানা কর্মসূচি হাতে নিয়েছে। শিগগিরই তৃণমূল পর্যায়ে প্রচারণা চালানো হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর খামারে স্বাবলম্বী তৌহিদুল

1

দুম্বা পালনে রবিউলের সফলতা

2

মাশরুম চাষে তিন বন্ধুর সাফল্য

3

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

4

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

5

জলাবদ্ধ পততি জমতিে ভাসমান সবজি চাষ

6

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট

7

জিয়া খাল খনন না হওয়ায় ব্যহত চাষাবাদ

8

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

9

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

10

পান চাষে সাড়া ফেলেছে কৃষক রবিউল

11

রাঙামাটিতে অস্তিত্ব সংকটে বন্যহাতি

12

কাউনিয়ায় আখের ভাল ফলনে কৃষক খুশি

13

মেহেরপুরের কৃষকরা আমন-সবজি আবাদে ব্যস্ত

14

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

15

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

16

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে

17

অস্থায়ী রিং বাঁধে ৩৮ বছর ধরে কৃষকের ক্ষতি

18

নওগাঁয় আম বাগানে আনারস চাষাবাদ

19

দুই ঘন্টার মাছ বাজারে লাখ টাকার বেচাকেনা

20