কৃষি সময়
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

রূপচাঁদার ওজন ১.৭ কেজি

কৃষি সময় ডেস্কঃ বঙ্গপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১.৭ কেজির ওজনের রূপচাঁদা। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এটি ধরা পড়ে। 

স্থানীয় মাছের আড়তে মাছটি নিয়ে জেলে, ব্যবসায়ী ও উৎসুক মানুষের মধ্যে বেশ আগ্রহ দেখা যায়। পরে মাছটি প্রায় ৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মাছটি এফবি জারিফ-১ ট্রলারে ধরা পড়ে। ট্রলারটির মাঝি ছিলেন দেলোয়ার। পরে মাছটি মহিপুরের মনোয়ারা ফিশ গদিতে আনা হলে প্রতি মণ ৯০ হাজার টাকা, অর্থাৎ প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কাছে ৩ হাজার ৮২৫ টাকায় বিক্রি করা হয়।

মনোয়ারা ফিশের ম্যানেজার সগির বলেন, এ ধরনের বড় আকারের রূপচাঁদা খুব বেশি ধরা পড়ে না। মাছটির আকার ও গুণগত মান ভালো হওয়ায় বাজারে এর ভালো দাম পাওয়া গেছে।
মাছটির ক্রেতা স্থানীয় ব্যবসায়ী সোহাগ বলেন, গভীর সমুদ্রের বড় রূপচাঁদার চাহিদা সব সময়ই বেশি। ভালো মানের হওয়ায় মাছটি কিনেছি। বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে আরও ভালো দাম পাওয়া যেত। মাছটি ঢাকায় পাঠানো হবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছগুলোর মধ্যে রূপচাঁদা অন্যতম। সঠিকভাবে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে এ ধরনের মূল্যবান মাছের উৎপাদন আরও বাড়বে, পাশাপাশি জেলেরাও অর্থনৈতিকভাবে বেশি লাভবান হবেন।

কৃ/স/ জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় আড়তে বেড়েছে কাঁচা মরিচের দাম

1

হাটে হাটে নতুন পাটের দামে খুশি চাষিরা

2

বরফ সংকটে সাগরে যেতে পারছে না মাছের ট্রলার

3

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু-- মৎস্য ও প্রাণ

4

ব্ল্যাক সুগারকেইন সম্ভাবনার দুয়ার খুলছে

5

রক্তদহ বিলের জলবদ্ধতা কৃষকের গলার কাঁটা

6

রবিবার জাতীয় মৎস্য পক্ষে পুরষ্কার পাচ্ছে ১৪ ব্যক্তি

7

স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

8

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

9

শখ থেকে লাখ টাকার ব্যবসা মুনের

10

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

11

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

12

লক্ষীপুরে নির্মাণ হবে বাফার গুদাম

13

হিলিতে শুকনো মরিচের দাম বেড়েছে

14

বগুড়ায় তৈরি হচ্ছিল ভারতের তালমিছরি

15

কৃষকের সবজিগাছ কেটে দিলো দুর্বৃত্তরা

16

লাউ চাষাবাদে কলেজছাত্র শান্তের সাফল্য

17

খোয়াই নদীর বাঁধে ভাঙনে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

18

মৎস্য গবেষণার মহাপরিচালক হলেন লতিফুর রহমান

19

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

20