কৃষি সময়
প্রকাশ : Aug 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

কচুয়ায় কৃষকের জমির লাউগাছ কেটেছে দুর্বৃত্তরা

চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় এক কৃষকের ২৪ শতক জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার  দহুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়,কৃষক লিয়াকত হোসেন এবার এনজিও থেকে লোন নিয়ে ২৪শতক জমিতে লাউ চাষাবাদ করেন। বেশকিছুদিন ধরে জমি থেকে লাউ তুলে বিক্রি করছিলেন তিনি। শনিবার সকালে ওই কৃষকের ছেলে প্রতিদিনের মতো রাস্তার পাশের জমি থেকে লাউ সংগ্রহ করতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, সারি সারি লাউগাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। মুহূর্তেই কৃষকের পরিবারের আনন্দের সোনালী স্বপ্ন বিষাদের ছায়ায় ঢেকে যায়। লাউ বিক্রি করে এনজিওর ঋণ পরিশোধ, পরিবারের ভরণ-পোষণ এবং সন্তানদের লেখাপড়ার খরচ চালানোর স্বপ্ন ছিল তার। কিন্তু দুর্বৃত্তদের এই নিষ্ঠুরতায় তার সেই স্বপ্ন এখন ধূলিসাৎ, আর তিনি পড়েছেন চরম আর্থিক ক্ষতির মুখে।

কৃষক লিয়াকত হোসেন জানান, এই ফসল বিক্রি করেই আমার সংসার চলে ও সন্তানের লেখাপড়ার খরচ চলে। কে বা কারা রাতের আঁধারে আমার লাউগাছগুলো কেটে দিল আমি জানি না। এক রাতেই আমার এতদিনের পরিশ্রম শেষ হয়ে গেল। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকের খোঁজখবর নেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

1

ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

2

তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে দেশের এক কোটি ৮১ লাখ মানুষ

3

কুড়িগ্রামের কৃষকরা আগাম ফুলকপি চাষে ব্যস্ত

4

মাছ না পেয়ে পেশা বদলাচ্ছে জেলেরা

5

আরোও বন্যার শঙ্কাঃ বাড়বে পানি

6

কাজিপুরে শত কোটি টাকার কম্বল বেচাকেনা

7

পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিত

8

দেশে উৎপাদিত আলু রপ্তানিতে ভাটা

9

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

10

৩ হাজার মিটার জাল জব্দ

11

কৃষক পর্যায়ে ৭ শতাংশের বেশি সুদ নিতে পারবে না ব্যাংক

12

পেঁয়াজের দাম এখনো চড়া, আমদানি অনুমতি চারগুণ বাড়লো

13

ভাওয়াল জাতীয় উদ্যান আকর্ষণ হারাচ্ছে

14

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম

15

গাসিকের বর্জ্যে বিপন্ন তুরাগ নদ

16

শামুক না থাকায় কমছে অতিথি পাখি

17

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

18

রংপুরে হিমাগারের ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভে কৃষক

19

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

20