কৃষি সময়
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের সদরে আখ ক্ষেতে ভাইরাস আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে চাষীরা। অধিতকাংশ জমিতে আখ পরিপক্ক হওয়ার আগেই ভাইরাসের আক্রমণে পচন ধরেছে। ফলে আখ চাষীরা চরম ক্ষীতর সন্মুখিন হয়ে পড়েছেন। 

জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলায় চলতি মৌসুমে বিভিন্ন এলাকায় প্রায় ২৫০ হেক্টর জমিতে আখের চাষাবাদ হয়েছে। শুরুতে আবহাওয়া ভাল থাকায় ভাল ফলন দেখা যাচ্ছিল। লাভের আশা করছিলেন চাষীরা। কিন্তু হঠাও করে আখ খেতে ভাইরাসের আক্রমণ দেখা যায়। দুই সপ্তাহ ধরে যা ব্যাপক আকার ধারণ করেছে। এখন জমিতে আখ পঁচে নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা বলছেন, ঈশ্বরদী জাতের আখ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। অনেক জমিতে এখন একটি আখও ভাল নেই।

সদর উপজেলার ক্ষতিগ্রস্ত  কৃষক সুলতান কবির দাবি করেন, সময়মতো রোগ দমনে কার্যকর ব্যবস্থা ও প্রয়োজনীয় কীটনাশক না পাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিষয়টি কৃষি বিভাগকে জানানো হলেও মাঠপর্যায়ে তেমন কোনো সহযোগিতা পাননি।

শফিক আহমেদ নামের আরেক কৃষক বলেন, ঈশ্বরদী জাতের আখ সবচেয়ে বেশি নষ্ট হয়েছে। আমরা কৃষি বিভাগকে জানিয়েছিলাম। কিন্তু তাদের কাছ থেকে কার্যকর কোনো ব্যবস্থা বা পরামর্শ পাইনি। 

এ বিষয়ে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শোয়েব মাহমুদ বলেন, কিছু এলাকায় আখে ভাইরাসজনিত সমস্যার তথ্য আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। আক্রান্তের মাত্রা ও সঠিক কারণ নির্ণয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে দুইবার ভুট্টা ঘাস চাষের উদ্যোগ

1

পশ্চিমাঞ্চলে পাটের বাজার চাঙ্গা

2

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

3

পাচারের শিকার ১০৩টি টিয়া অবমুক্ত

4

রংপুরে হিমাগারের ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভে কৃষক

5

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

6

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

7

আলো ছড়াচ্ছে যমুনাপাড়ের সোলার পার্ক

8

সেন্টমার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সব করা হবে-পরিবেশ, বন ও

9

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

10

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

11

কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেঃ কৃষিমন্ত্রী

12

নেত্রকোণায় লাউয়ের বাম্পার ফলন

13

বগুড়ার উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

14

দূষণমুক্ত নদী ও পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

17

মাছ চাষে কালামের ঈশ্বনীয় সফল্য

18

২০ বছর ধরে বন্ধ মৎস্য হ্যাচারি

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20