কৃষি সময়
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর জেলাজুড়ে আমন চাষাবাদে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠে মাঠে জমি প্রস্তুত,বীজতলা পরিচর্যা এবং ধান রোপন করছেন তারা। স্থানীয় কৃষি বিভাগ থেকে এ চাষাবাদে তাদের দেয়া হচ্ছে নানা পরামর্শ এবং সহযোগীতা।

জানা যায়,চলতি মৌসুমে রাজশাহী জেলার ৯টি উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৩ হাজার ৬০০ হেক্টর জমি। আর এ বিশাল পরিমাণ জমিতে চাষাবাদ সম্পন্ন করে ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রাজশাহী বাগমারা উপজেলায় ৩ হাজার ৬০০ হেক্টর, দুর্গাপুর উপজেলায় ৫ হাজার ৮৩০ হেক্টর, পুঠিয়া উপজেলায় ৭ হাজার ৩৯৫ হেক্টর, গোগাদাড়ী উপজেলায় ২৩ হাজার ৭৬২ হেক্টর, চারঘাট উপজেলায় ৫ হাজার ৪৪৫ হেক্টর ও বাঘা উপজেলায় ২ হাজার ২২০ হেক্টও,মতিহার থানায় ২৭ হেক্টর, নগরীর বোয়ালিয়া থানায় ১২ হেক্টর, পবা উপজেলায় ৯ হাজার ১৩৪ হেক্টর, তানোর উপজেলায় ২১ হাজার ৯৮০ হেক্টর, মোহনপুর উপজেলায় ৪ হাজার ১০০ হেক্টও জমিতে আমন রোপন হবে। ইতিমধ্যে ৩১ হাজার ৩৫৩ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে।

অধিক ফলন নিশ্চিতে বেশ কিছু বিষয়ের ওপর বিশেষ জোর দিয়েছেন কৃষকরা। এর মধ্যে রয়েছে রোগমুক্ত ও উন্নত জাতের বীজ নির্বাচন করে আমন চাষ শুরু করা, মাটির স্বাস্থ্য ও পুষ্টিগুণ বজায় রেখে পরিমিত মাত্রায় সার প্রয়োগ এবং সময়মতো সেচ নিশ্চিত করা। পাশাপাশি অনুকূল আবহাওয়া বজায় রাখা এবং নিয়মিত তদারকির মাধ্যমে ফলন বহুগুণ বাড়িয়ে নেওয়ার চেষ্টা চলছে।

বাগমারা উপজেলার শহীদ বলেন, প্রথমে পানি কম থাকায় ধান লাগানো সম্ভব হয়নি। বৃষ্টি বাড়ার সাথে সাথে আমন রোপণের কাজে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। এখন ধান লাগানোর কাজে সবাই ব্যস্ত হয়ে পড়ায় শ্রমিক কম পাওয়া যাচ্ছে। আবার পেলেও বেশি মজুরি দিতে হচ্ছে।
জেলার তানোর উপজেলার কৃষক আনিস বলেন, বৃষ্টি বেশি হওয়ার পরপরই আমরা আমন ধান রোপণ শুরু করেছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই সকল আমন ধান রোপন করা সম্ভব হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মিতা সরকার জানান, ইতিমধ্যেই রাজশাহী জেলায় ৩১ হাজার হেক্টর জমিতে আমন রোপণ করা হয়েছে। আশা করছি আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বাকি আমন রোপণ করা সম্ভব হবে। ভালো ফলন ফলাতে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী চাষ করা গেলে ধান রাজশাহীর চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে বলে আশা করছি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছের রেণু পোনা উৎপাদনে সফল রেখা

1

সবাই মিলে দেশটাকে পরিষ্কার সুন্দর রাখতে হবে: প্রধানমন্ত্রী

2

অপরিকল্পিত উন্নয়নে ছোট হচ্ছে চলনবিলঃ হুমকিতে জীববৈচিত্র্য

3

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য স

4

অযত্নে নষ্ট হচ্ছে বীজ সংরক্ষণাগার

5

বিদেশি মুরগি পালনে স্কুল শিক্ষকের সাফল্য

6

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

7

আরোও বন্যার শঙ্কাঃ বাড়বে পানি

8

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

9

প্রতি হেক্টরে ধান হবে ১৫ টন, গবেষণা করছে এসিআই

10

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত

11

নার্সারির গ্রাম বাসুদেবপুর

12

গাইবান্ধায় জলবায়ু সহনশীল প্রকল্পের যাত্রা

13

দুর্যোগে কৃষি মৎস্য প্রাণিসম্পদের ক্ষতি হাজার কোটি টাকা

14

সমুদ্রে ওভারফিশিংয়ের ঝুঁকি বেড়েছে

15

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

16

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর প্রশিক্ষণ শুরু

17

মেঘনায় ধরা পড়ছে বড় বড় পাঙাশ

18

খাল খনন না হওয়ায় ফেরত গেল ১ কোটি ৭৩ লাখ টাকা

19

বাঁশের পণ্য বিশ্ববাজারে পাঠাতে চান হাজীমুল

20