কৃষি সময়
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে সংকটে সারের দাম বাড়তি

কিশোরগঞ্জ সংবাদদাতাঃ 
কিশোরগঞ্জে সংকটের অযুহাতে বেশি দামে বিক্রি হচ্ছে সার। সরকারি নিয়োজিত ডিলারদের কাছ থেকে প্রয়োজনীয় সর না পাওয়ায় খোলা বাজার থেকে বাড়তি দামে সার কিনছেন কৃষক। এতে তাদের উৎপাদন খরচ বেশি পড়ছে। তবে কৃষি বিভাগ বলছে জেলায পর্যাপ্ত সার ষ্টক আছে। 

কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার মাঠে মাঠে চলছে আমন ধান রোপন। কৃষকরা ধার রোপনে ব্যস্ত সময় পার করছেন। বর্ষার পানি নেমে যাওয়ায় একরের পর একর জমি ভেসে উঠেছে। সেখানে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছেন কৃষকেরা। হালের পর মই দিয়ে জমি সমান করছেন কেউ কেউ। চলতি মৌসুমে  এ জেলায় ৮৫ হাজার ৪০০ হেক্টর রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মাত্র ৭ শতাংশ জমি রোপণ করা হয়েছে। এই ব্যস্ত সময়ের মধ্যে আবাদে সব চেয়ে প্রয়োজনীয় সার । কৃষকরা বলছেন,এতোদিন তারা হাতের কাছে প্রয়োজনীয় সার পেলেও এবার তাদের হন্য হয়ে ঘুরতে হচ্ছে। চাহিদানুর্যায়ী কোথাও সার পাচ্ছেন না তারা। 

সরকার অনুমোদিত বিসিআইসি ও বিএডিসি ডিলারদের কাছে ঘুরে ঘুরেও চাহিদা মাফিক সার পাচ্ছেন না কৃষকরা। ডিলাররা বলছেন,তাদের কাছে পর্যাপ্ত সার নেই। 

করিমগঞ্জের বারিয়াবাড়ি এলাকার কৃষক আব্দুল মান্নান বলেন, ‘বীজতলায় ৩৫ টাকা কেজি করে ইউরিয়া সার কিনে দিতে পেরেছিলাম। কিন্তু রোপণ করার জমিতে সার দেওয়ার জন্য দুই দিন ধরে ঘুরছি। কোনো সার পাচ্ছি না। এখন সার ছাড়াই জমি রোপণ করতে হবে।

আরেক কৃষক জয়নাল মিয়া বলেন, ‘কয়েক বাজার ঘুরেছি,কোনখানেই সার পাচ্ছি না। এখন যে অবস্থা সার ছাড়াই চারা রোপণ করতে হবে। এতে ধানের ফলন কম হবে।

জহিরাবাদ গ্রামের কৃষক শাহাবুদ্দীন (৫০) ক্ষোভের সঙ্গে বলেন, ‘তিন কাঠা জমিতে হাল চাষ করে রেখেছি। বৃষ্টি হলেই জমি রোপণ করে ফেলতে হবে। কিন্তু সার পাচ্ছি না। দোকানে গেলে কয় সরকার নাকি সার দিচ্ছে না।

জেলার পাকুন্দিয়া, কটিয়াদী ও হোসেনপুর উপজেলায় সহ বিভিন্ন স্থানে সার সংকটের খবর পাওয়া গেছে। সারের জন্য কৃষকরা দোকানে দোকানে ঘুরছেন। বাধ্য হয়ে অনেক কৃষক বাাজারের খুচরা দোকানির কাছ থেকে বেশি দামে সার কিনে জমিতে দিচ্ছেন। এদিকে ডিজেল, শ্রমিক,কিটনাশক সহ সবকিছুর দামই বাড়তি। ফলে তাদের উৎপাদন খরচ বেশি পড়ছে। চাষাবাদে খরচ তোলা নিয়েই এখন তারা চিন্তিত হয়ে পড়েছেন। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাদিকুর রহমান বলেন.জেলায় কোন সার সংকট নেই। পর্যাপ্ত সার সরবরাহ করা হয়েছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী

1

চা বাগান থেকে দুই অজগর উদ্ধার

2

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার

3

চড়া দামে দুধ বিক্রি করছে মিল্ক ভিটাঃ খামারি দিচ্ছেন লস

4

বোয়ালখালীর কৃষকরা আমনের রোপণে ব্যস্ত

5

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

6

জাল-মাছসহ ১৭ জেলে আটক

7

খালে বিষ প্রয়োগে বিপন্ন জীববৈচিত্র্য

8

বিশ্ব বাজারে রপ্তানী হচ্ছে টাঙ্গাইলের আনারস

9

কৃষকের জমির ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

10

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

11

হিমাগারে আলু এখন কৃষককের গলার কাটা

12

১০ লাখ পরিবারের জরুরি কৃষি সহায়তা প্রয়োজন: এফএও

13

৫দিন বৃষ্টিপাতের আভাস

14

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

15

পাট নিয়ে বিপাকে জয়পুরহাটের চাষীরা

16

সাত বছরেও চালু হয়নি পোনা বিক্রয় কেন্দ্র

17

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

18

কাজিপুরে নদী ভাঙনে জমি বসত ভিটা বিলিন

19

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

20