কৃষি সময়
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাচারকালে সার ও সিমেন্ট জব্দ


চট্রগ্রাম প্রতিনিধিঃ মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমান রাসায়নিক সার ও সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড। 

সোমবার (১৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে।
এসময় পাচারের সঙ্গে জড়িত অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে পাচারে ব্যবহৃত তিনটি কার্গো বোট। 

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বহিঃনোঙর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, বিএডিসির নকল মোড়কে মোড়কজাত ২৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার জব্দ করা হয়। একই সঙ্গে পাচারের কাজে ব্যবহৃত তিনটি কার্গো বোট জব্দ এবং ২২ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জব্দ করা মালামাল ও বোটের বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য বাসার ছাদে আনার বাগান

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

3

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে আসছে ইটিপি ব্যবস্থা

4

সবাই মিলে দেশটাকে পরিষ্কার সুন্দর রাখতে হবে: প্রধানমন্ত্রী

5

সেন্টমার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সব করা হবে-পরিবেশ, বন ও

6

১৫ বছর ধরে জলাবদ্ধ ৮শ’ বিঘা জমি

7

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

8

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

9

৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

10

হর্টিকালচার সেন্টারে চারা-কলমের নতুন মূল্য নির্ধারণ

11

সবজির ফলন দামে চাষিরা খুশি

12

নওগাঁয় বেশি মূল্যে সার বিক্রি করায় জরিমানা

13

কক্সবাজার সমুদ্র সৈকত প্লাস্টিকে শ্বাসরুদ্ধ

14

আনছার আলীর আম যাচ্ছে বিশ্ববাজারে

15

মজা সুপারির বাজারে ধস

16

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

17

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল

18

দেশীয় রানী মাছ এখন বিলুপ্তির পথে

19

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

20