কৃষি সময়
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

গোডাউনের তালা ভেঙে ৩৩০ বস্তা সার জব্দ

কৃষি সময় ডেস্কঃ 
রাজশাহীর পুঠিয়ায়  অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩৩০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার উপজেলার শীলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজাওে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ। 
এতে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী।
অভিযানে কার্তিকপাড়া বাজারের ‘নিশি কীটনাশক বিপণী’র মালিক সাইদুল ইসলামের দুটি গোডাউনে তল্লাশি চালানো হয়। এসময় গোডাউনের তালা ভেঙে ইউরিয়া, এমওপি, টিএসপি ও ডিএপিসহ বিভিন্ন ধরনের মোট ৩৩০ বস্তা সার জব্দ করা হয়।

পরে আরেকটি অভিযানে আটক ১০ বস্তা সার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

1

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

2

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

3

কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর

4

পাহাড়ে জুমের ধানকাটা শুরু

5

মিল্ক ভিটার ৬৪৮ কোটির মেশিনারিজ কোন কাজেই আসছে না

6

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

7

চাঁচড়া পোনা মোকামে দৈনিক লেনদেন দুই কোটি

8

লালপুর ডাব বাজারে কোটি টাকার বেচাকেনা

9

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

10

বগুড়ার উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

11

ছাতকে চুন কারখানায় বিপন্ন পরিবেশ

12

অবৈধ ইটভাটায় যাচ্ছে কৃষি জমির উর্বর মাটি

13

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

14

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

15

মাছ না পেয়ে পেশা বদলাচ্ছে জেলেরা

16

সব বিভাগে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে: প্

17

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

18

যে হাটে কোটি টাকার কলা বিক্রি হয়

19

ত্রিশালে জমজমাট পলো উৎসব

20