কৃষি সময়
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগাছানাশক প্রয়োগের পর ধান নষ্ট

গাইবান্ধা সংবাদদাতাঃ 
গাইবান্ধায় দোকান থেকে কেনা কিটনাশক প্রয়োগের পর এক কৃষকের ১৫ শতক জমির ধান পুড়ে গেছে। সুন্দরগঞ্জ উপজেলার বেলকা গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক কামরুজ্জামান ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

ক্ষতিগ্রস্থ কৃষক জানান,তার জমিতে আগাছা দেখে স্থানীয় একই গ্রামের কিটনাশক দোকানী মাহবুব মিয়ার দোকান গিয়ে আগাছা নাশক চান। তখন দোকানী তাকে ‘এরাঙ্ন ২০০ এসএল’ নামের ১০০ মিলিলিটারের একটি ওষুধ দেন। পরে দোকানদারের পরামর্শ অনুযায়ী ১৩ আগস্ট সেটি ধানখেতে প্রয়োগ করেন তিনি। ওষুধ প্রয়োগের পরদিনই ধানের চারাগুলো মরে যেতে শুরু করে। পরে কৃষি কর্মকর্তাকে জানানো হলে, তিনি ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন।

কীটনাশক বিক্রেতা মাহাবুর মিয়া বলেন, ‘আমি ওষুধ দিতে ভুল করিনি। কারণ, সে আমার কাছ থেকে ফাঁকা জমির ঘাস মারার কথা বলে ওষুধ নিয়েছিল।

সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এরশাদ মিয়া বলেন, ‘বিষয়টি জানার পর ধানখেত পরিদর্শন করেছি। সব ধানের চারা মারা গেছে। এ নিয়ে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি।

অভিযোগের বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, অভিযোগ এখনো আমার কাছে আসেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবাদিপশু নিয়ে বিপাকে মৌলভীবাজারের মানুষ

1

এক উপজেলাতেই শতকোটি টাকার তুলা চাষ

2

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

3

সিরাজগঞ্জের কাজিপুরে চড়া মাছের বাজার

4

অনাবাদি থাকার শঙ্কায় সাড়ে তিন হাজার হেক্টর জমি

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

7

৬ হাজার কোটি টাকার রেনু-পোনা যাচ্ছে সারা দেশে

8

আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ শ’ কৃষক

9

১৫ জুলাই সব বিদ্যালয়ে বৃক্ষরোপন

10

জাল-মাছসহ ১৭ জেলে আটক

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

৩৩ কেজি বাঘাইড় বিক্রি হলো ৫৬ হাজারে

13

নেত্রকোনায় মাল্টা চাষে সফলতা

14

আনারকলি চাষে মিঠুর ভাগ্য বদল

15

চাষির ফলন্ত পেঁপে গাছ কেটে সাবাড়

16

গাজীপুর সাফারি পার্কে দুই হাতির মৃত্যু

17

কোয়েল পালনে শামীমের ভাগ্য বদল

18

এসিড বর্জ্যে ফসলহানি

19

ইউজিসিতে নতুন তিন সদস্য

20