কৃষি সময়
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদকঃ 
গত এক সপ্তাহে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সারা দেশে অভিযান পরিাচলনা করে ৭টি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা এবং মামলা দায়ের করেছে। 

ঢাকা মেট্রোপলিটনের পাশাপাশি বিভিন্ন জেলায়ও মোবাইল কোর্ট র্কাযক্রম চলমান রয়েছে। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুসারে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, ঢাকা ও মানিকগঞ্জে মোট ৪টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয় এবং ০৪টি মামলা দায়ের করা হয়। ঢাকা মেট্রোপলিটন এবং বিভিন্ন জেলা মিলে মোট ৭টি প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনে মোট ১০ লাখ টাকা জরিমানা ও ৭টি মামলা দায়ের করা হয়।

জনস্বাস্থ্যের সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

মোবাইল কোর্টের পাশাপাশি খাদ্যস্থাপনা মনিটরিং কার্যক্রমও চলমান। বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান, খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে তদারকি জোরদার করা হয়েছে। উপরে বর্ণিত সময়ের মধ্যে সারাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য ১৩০টি খাদ্যস্থাপনায় মনিটরিং করা হয়েছে। 

চলমান কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম জানান, ’’নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইন প্রয়োগ, নিয়মিত মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা, গবেষণা, গণসচেতনতামূলক প্রচারণা এবং অংশীজনদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার, ব্যবসায়ী, উৎপাদক, ভোক্তা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও জনস্বার্থে কর্তৃপক্ষের এ ধরনের কার্যক্রম আরও ব্যাপক ও কার্যকরভাবে অব্যাহত থাকবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক

1

সাভারে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় মাংস বিক্রি

2

আগাম শিম চাষে লাভবান হচ্ছে কৃষকেরা

3

যশোরে বর্জ্য প্লান্টে মিলছে না সুফল

4

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রিতে কঠোর অভিযান চলবে

5

সারাদেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

6

দেশের তিন পাটকল আবার চালু হচ্ছে

7

বাঘের হামলায় স্বামীহারা ৩১ পরিবার পেল ছাগল

8

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

9

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

10

জলাবদ্ধতায় নষ্ট শত শত একর জমির সবজি

11

মহিষের খামারে মহসীনের ভাগ্য বদল

12

তরুনদের কর্মসংস্থান সৃষ্টিতে অব্যবহৃত জলাশয় বন্টন করা হবে-প্

13

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

14

সাতক্ষীরায় কমেছে ডাল জাতীয় ফসল উৎপাদন

15

৯ জেলায় ঝড়ের আভাস

16

১৬ মাস ধরে বন্ধ আগুগঞ্জ সার কারখানা

17

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

18

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

19

দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

20