কৃষি সময়
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু

রাঙ্গামাটি সংবাদদাতাঃ 
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ, সরবরাহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। তিন মাস ১৫দিন বন্ধ থাকার পর দেশের সর্ববৃহৎ কৃত্রিম এই লেকে মাছ ধরা শুরু হওয়ায় বিএফডিসি’র ল্যান্ডিং ঘাটে মৎস্য ব্যসায়ীসহ জেলেদের মাঝে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। মৎস্য আহরণ শুরু হওয়ায় খুলে দেয়া হয়েছে জেলার সকল বরফ কল।

সোমবার মধ্যরাত থেকে জেলেরা মাছ শিকার শুরু করেন। আজ মঙ্গলবার সকাল থেকে রাঙ্গামাটির ৪ টি ল্যান্ডিং ঘাটে মাছ আসতে শুরু করেছে।

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিতকরণসহ কাপ্তাই হ্রদের প্রাকৃতিক পরিবেশকে মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্দেশে গত ২৪ এপ্রিল মধ্যরাত থেকে মাছ শিকার নিষিদ্ধ করে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, তিন মাস ১৫ দিন পর সোমবার মধ্যরাত থেকে আবারো মাছ শিকার উন্মুক্ত করে দেয়া হয়। সোমবার মধ্যরাত থেকে প্রশাসন থেকে মাছ শিকারের নিষিদ্ধের আদেশ তুলে নেয়ায় জেলেরা আবারো মাছ শিকার শুরু করে।

কাপ্তাই হ্রদের বিশাল জলরাশি রাঙ্গামাটির অর্থনীতি ও বিপুল সংখ্যক মানুষের জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত। তাই প্রতিবছর নির্দিষ্ট সময় মাছ আহরণ বন্ধ রেখে প্রজননের সুযোগ সৃষ্টি এবং পরে নির্ধারিত নিয়ম মেনে মাছ শিকার উন্মুক্ত করার মাধ্যমে মৎস্য সম্পদ টেকসইভাবে ব্যবস্থাপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোল্ট্রি খামারিদের ঋণের আশ্বাস প্রতিমন্ত্রীর

1

১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল মৎস্য পদক

2

আট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

3

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

4

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

5

বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

6

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

7

বাদুড়ের ‘বাড়ি’

8

বাণিজ্যিক বেদেনা চাষে শিবলির ভাগ্য বদল

9

টেকসই খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন : কৃষিম

10

পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধ

11

হাটে হাটে নতুন পাটের দামে খুশি চাষিরা

12

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট

13

হতদরিদ্রদের মাঝে গাভী বিতরণ

14

পদ্মায় ধরা পড়ল ৩৩ কেজির বাঘাইড়

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

17

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

18

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজারের বেশি পানবরজ

19

মধুপুরের আনারস যাবে পাকিস্তান

20