কৃষি সময়
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

কৃষি সময় ডেস্কঃ 
একটি মৃত ডলফিন ভেসে উঠেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকার বিষখালী নদীতে । 

বুধবার বিকেলে স্থানীয় লোকজন নদীতে ডলফিনটি দেখতে পান । খবর ছড়িয়ে পড়লে মৃত ডলফিনটি দেখতে নদীর তীরে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। 

স্থানীয় বাসিন্দারা জানান, মৃত শুশুকটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন আনুমানিক ১০০ কেজি। এটি মিঠাপানির ডলফিন বা গঙ্গাশুশুক বলে ধারণা করছেন তারা।

কিশোর সাইফুল বলেন, নদীতে ডলফিনটি ভেসে থাকতে দেখে আমরা কয়েকজন মিলে সেটিকে নদীর পাড়ে টেনে নিয়ে আসি। পরে এটি দেখতে অনেক মানুষ নদীর পাড়ে জড়ো হন।

ঝালকাঠি সদর উপজেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা বলেন, নদীর পানি দূষিত হলে পানিতে দ্রবীভূত অঙ্েিজনের মাত্রা কমে যেতে পারে। এতে শুশুকসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্য প্রতিকূল পরিবেশ তৈরি হয়। নদীতে বর্জ্য ও দূষিত তরল পদার্থ ফেলা বন্ধ করে পানির স্বাভাবিক পরিবেশ রক্ষা করা জরুরি। তবে এই শুশুকটির মৃত্যুর সঠিক কারণ পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা যাবে না।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবলের অভাবে প্রাণিসম্পদের সেবা ব্যহত

1

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

2

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

3

সাতক্ষীরায় জব্দকৃত ঝিনুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

4

গাজনার বিলে মৎস্য চাষে ভাগ্য বদলের হাতছানি

5

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

6

কানসাট আম বাজার এখনো জমজমাট

7

পাখিদের বহুতল বাড়ি

8

বালু উত্তোলন ঠেকাতে মিরসরাইয়ে ৯ শ্যালো মেশিন ধ্বংস

9

ওয়ান হেলথ শুধু মুখের কথা নয়, দৃঢ় কমিটমেন্ট প্রয়োজন : ফরিদা আ

10

কাঁঠাল থেকে তৈরি হচ্ছে বিস্কুট

11

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

12

পানির অভাবে আমন খেত ফাটল

13

সাম্মাম চাষে জসীমউদ্দিনের সফলতা

14

দেশে বৈদাশিক মুদ্রার রিজাভ বাড়লো

15

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের হাজারো পরিবারে আয় বাড়িয়েছে এফএও

16

মিল্ক ভিটার ৬৪৮ কোটির মেশিনারিজ কোন কাজেই আসছে না

17

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

18

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

19

কচুরিপানায় হুমকিতে নদীর প্রাণ ও মৎস্যসম্পদ

20