কৃষি সময়
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজিপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) : 
বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক নম্বর সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করা হয়েছে।

মঙ্গলবার সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে কৃষ্ণচুড়াসহ কয়েক প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা। এ সময় তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ বাড়াতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ বৃক্ষরোপণ করেছি।

এছাড়াও বৃক্ষরোপনের ফলে পরিবেশে অক্সিজেনের অভাব দেখা দিবে না। গাছ মানুষের পরম বন্ধু। একটি গাছ লাগালে সেই গাছ দ্বারা সেবা নিতে আসা মানুষ, কৃষক, দিনমজুর সহ সকলকে ছাঁয়া হয়ে দাড়িয়ে থাকে। সবুজে ঘেরা বাংলাদেশে আমাদের গাছ লাগানো অত্যন্ত জরুরী।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সোনামুখী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইতি রানী সরকার, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, সোনামুখী ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি দোলা সরকার, সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য মতিয়ার রহমান, আনোয়ার হোসেন, মামুন অর রশিদসহ বিএনপি'র অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা বাগান থেকে দুই অজগর উদ্ধার

1

রঙিন মাছ ও সমন্বিত খামারে রাহুলের ভাগ্য বদল

2

৮ হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ

3

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

4

নীলফামারীতে বাড়ছে আখ চাষ

5

সমন্বিত কৃষি খামারে স্বপ্ন বুনছেন ইখতেয়ার

6

তরমুজ চাষে খোরশেদের ভাগ্য বদল

7

বিষমুক্ত তরমুজ চাষে সফল উদ্যোক্তা শাহজাহান

8

কৃষিপণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে চায় সরকার-কৃষ

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

আট মাসের কাজ শেষ হয়নি চার বছরে

11

আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ শ’ কৃষক

12

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

13

ইসিফরজে প্রকল্পে ২ লাখ নতুন কর্মসংস্থান

14

কাঁঠাল বীজ থেকে খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান প্রযুক্তি উদ্ভাবন

15

নাটোরে বারনই নদীর মাছ মরে ভেসে উঠছে

16

কুতুবদিয়ায় ট্রলার ডুবে ৫ জেলে নিহত

17

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ পুনর্গঠন

18

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

19

গ্রাম্য নারীদের ভাগ্য বদল কেঁচো সারে

20