কৃষি সময়
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরমুজ চাষে ভাগ্য বদলের স্বপ্ন অসিতের

নড়াইল সংবাদদাতাঃ 
ইউটিউব দেখে তরমুজ চাষাবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন অসিত বিশ্বাস নামে এক তরুন উদ্যোক্তা। তিনি ২০৮ শতক জমিতে এ চাষাবাদ করে এক সিজনেই কয়েক লাখ টাকা লাভের আশা করছেন। গত কয়েক বছর ধরে তরমুজ চাষাবাদ করে তিনি নিজের বেকারত্ব ঘুচিয়ে এখন সচ্ছল স্বাভলম্বী। সফল এই উদ্যোক্তা নড়াইলের কালিয়া উপজেলার ডুটকুরা গ্রামের বাসিন্দা। 

জানা যায়,এ উদ্যোক্তা সংসারের অভাবের এক সময় মাধ্যমিকের পড়াশোনা শেষ করতে পারেননি। অভাবের মাঝেও তিনি স্বপ্ন দেখতে থাকেন ভাল কিছু করার। এরই মাঝে তিন বছর আগে ইউটিউব দেখে ৫ বিঘা জমি লিজ নিয়ে অসময়ের তরমুজ চাষাবা শুরু করেন।  

প্রথম বছরেই লোকসানের মুখে পড়তে হয় তাকে। এতে কিছুটা হতাশ হলেও হাল ছাড়েননি। পরে কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আবারও তরমুজ চাষে মনোযোগ দেন। ধীরে ধীরে সাফল্যও আসতে শুরু করে।

চলতি বছর তিনি ২০৮ শতক জমিতে ‘তৃপ্তি’ ও ‘ব্ল্যাক বেবি’ জাতের তরমুজ চাষ করেছেন। এখন তার গাছে গাছে প্রচুর রঙিন তরমুজ ধরেছে। বেশ বড়ও হয়েছে। মাত্র ৭০ হাজার টাকা খরচ করে এক সিজনে এ চাষাবাদ থেকে তিনি ৩ থেকে ৪ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

তরমুজ চাষের উদ্যোক্তা অসিত বিশ্বাস বলেন, অভাবের কারণে মাধ্যমিকের পর আর পড়াশোনা করতে পারিনি। পরিবারের জন্য কিছু করার ইচ্ছা সবসময় ছিল। ইউটিউব দেখে তরমুজ চাষের বিষয়ে জানতে পারি। প্রথমবার চাষ করে লোকসান হয়েছিল। পরে কৃষি অফিসের পরামর্শ নিয়ে আবার শুরু করি। এখন ভালো ফলন হলে লাভের আশা করছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে তরমুজ চাষ করতে চাই।

কালিয়া উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন বিশ্বাস বলেন, অসিত অফ-সিজনে তরমুজ চাষে আগ্রহীÑএমন খবর পাওয়ার পর কৃষি অফিসের পক্ষ থেকে তাকে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়। তাকে উচ্চফলনশীল ‘তৃপ্তি’ ও ‘ব্ল্যাক বেবি’ জাতের বীজ এবং প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হয়েছে। সঠিক পরিচর্যা করলে সে ভালো ফলন পাবে বলে আশা করছি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে শিং মাছ চাষাবাদ লাভ জনক হয়ে উঠেছে

1

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

2

পাবনায় পাওয়া যেতে পারে ২০ বছরের গ্যাস

3

৪শ’বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

4

৫০ হাজার চিংড়ি পিএল জব্দ

5

শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক

6

১৪ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

7

নকল কীটনাশক তৈরিতে জেল-জরিমানা

8

সৌখিন মাছে রায়হানের রঙিন জীবন

9

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

10

পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধ

11

১১ লাখ টন সার আমদানির অনুমোদন

12

৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

13

নকল মধু তৈরি,লাখ টাকা জরিমানা

14

বগুড়ায় মাছের উৎপাদন বেড়েছে

15

সাতক্ষীরায় পুকুরে একসাথে মাছ-সবজি চাষ

16

৪০ বস্তা চায়না দুয়ারি জাল ধ্বংস

17

মরুভূমিতে ১ কোটি দেশীয় বীজ রোপণ করবে আবুধাবি

18

কিংস প্যালেসের পিজন স্কোয়ার-মানুষের সঙ্গে কবুতরের বন্ধুত্বপূ

19

বিএডিসির বেতনগ্রেড অবনমনে আজ থেকে আন্দোলনে ক্ষুব্ধ কর্মকর্তা

20