কৃষি সময়
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

কুমিল্লা সংবাদদাতাঃ 
‘চারাপিতা’ নামে বিশ্বের সবচেয়ে দামি মরিচ চাষ হচ্ছে বাংলাদেশের কুমিল্লায়। যার এক কেজি মরিচের দাম বাংলাদেশি টাকায় ২৮ লাখ টাকা। কুমিল্লা নগরীর বেশ কয়েকজন সৌখিন চাষি এ মরিচ ফলিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

জানা যায়, দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এ মরিচের চাষ হয়।  অদ্ভুত সুন্দর ও মাদকতাময় সুগন্ধযুক্ত মরিচটি খুব বেশি ঝাল নয়। এটি যেকোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। আরবের রাজা-বাদশাহদের খাবারে এ মরিচ ব্যবহার করা হতো। মক্কার অনেক দামি হোটেলেও এটি ব্যবহার করা হয়। কাঁচা অবস্থায় মরিচটি সবুজ থাকে এবং পাকলে হলুদ বা উজ্জ্বল কমলা রং ধারণ করে।

সম্প্রতি কুমিল্লা নগরীর দেশওয়ালিপট্টির বাসায় এ মরিচের চাষ করেছেন কাজী শারমিন আক্তারসহ নগরীর কয়েকজন সৌখিন চাষি। কুমিল্লা নগরীর দেশওয়ালিপট্টিতে একটি বাসার কোণে ছোট সবজির মাচা করে সেখানে লাগানো হয়েছে চারাপিতা মরিচের গাছ। বাগানি কাজী শারমিন আক্তার গাছে পানি দিচ্ছেন এবং পরিচর্যা করছেন। চারপাশের বাতাসে ভাসছে মরিচের অদ্ভুত মাদকতাময় ঘ্রাণ। তার মরিচগাছ ও মরিচ দেখতে সেখানে ভিড় করছেন অনেকেই।

তবে কুমিল্লায় প্রথম এই মরিচের চাষ শুরু করেন কৃষক আহমেদ জামিল সেলিম। ২০২২ সালে নগরীর ঠাকুরপাড়ার বাগানবাড়িতে তিনি এ মরিচের চাষ শুরু করেন।

কাজী শারমিন আক্তার বলেন, আমার আমেরিকায় থাকা এক আত্মীয়ের মাধ্যমে পাকা মরিচ সংগ্রহ করেছি। সেখান থেকে ছয়টি চারা হয়েছে। একটি মরিচে ১৫ থেকে ২০টি বীজ হয়। আমার গাছে প্রচুর মরিচ ধরেছে। আমি প্রতিটি মরিচ ১০ টাকা দরে বিক্রি করছি। তার বোনও রানীর দিঘির পাড়ের বাসায় এ মরিচের চাষ করেছেন। চারাপিতা মরিচের বাজার সৃষ্টি করতে কৃষি বিভাগ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কুমিল্লা সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জামাল উদ্দিন বলেন, আন্তর্জাতিক গবেষণায় এটিকে দুর্লভ মরিচ বলে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশে সর্বোচ্চ কত দামে এটি বিক্রি হয়েছে, তা জানা যায়নি। বাংলাদেশের আবহাওয়া এ মরিচ চাষের জন্য উপযুক্ত কি না, সে বিষয়ে গবেষণার প্রয়োজন রয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

1

ভাসমান নৌকা হাটে পাট কেনা বেচা জমজমাট

2

সংকটের আশঙ্কায় বিকল্প উৎস থেকে ডিএপি সার আনতে উদ্যোগ

3

নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

4

আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি

5

মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’ ঘরে বসে ফসলের রোগ শনাক্ত

6

আগাম শিম চাষে লাভবান হচ্ছে কৃষকেরা

7

খালেদা জিয়ার জন্মদিনে এ্যাবের দোয়া ও মিলাদ মাহফিল

8

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন ঝিঙ্গা চাষে কৃষকের মুখে হাসি

9

ভেড়া পালনে আশিকের সাফল্য

10

রাজশাহীতে বেড়েছে পাটের আবাদ

11

আরডিএর ৫ বছর মেয়াদী বৃক্ষরোপণ

12

খাঁচায় মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে চাষীরা

13

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

14

নিম্ন মানের কিটনাশকে ২শ’বিঘা জমির ধান নষ্ট

15

বিরলে ১৩৯১ বস্তা সার উদ্ধার

16

হাওরের শিক্ষার্থীদের জন্য নৌকা বিতরণ

17

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

18

বাগেরহাটের ঢেঁড়স চাষীরা হতাশ

19

পৌরবর্জ্যে নষ্ট লেমুঝিড়ির ফসলি জমি জীববৈচিত্র্য

20