প্রিন্ট এর তারিখঃ Oct 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2026 ইং
আবারও যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

কৃষি সময় ডেস্কঃ
জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আট মাস পর চালু হওয়ার দুই দিনের মাথায় গত মঙ্গলবার রাতে কারখানাটি বন্ধ হয়ে যায়।
সার কারখানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন গ্যাসসংকটের কারণে কারখানা বন্ধ থাকার পর পুনরায় গ্যাস পেয়ে গত সোমবার গভীর রাতে যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হয়। এরপর গত মঙ্গলবার রাতে কারখানার বয়লার প্লান্টে ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার জন্য বয়লার প্লান্টে ত্রুটি দেখা দিয়েছে। তবে কারখানার অন্যান্য যন্ত্রাংশ সচল রয়েছে। এদিকে, বয়লার প্লান্টের সমস্যার সমাধান হলে কারখানা আবারও উৎপাদনে ফিরতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়