প্রিন্ট এর তারিখঃ Oct 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 21, 2026 ইং
বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

কৃষি সময় ডেস্কঃ
জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশায় করে নেওয়ার সময় ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার বিকালে উত্তর বাজারের আল রেজা হাসপাতালের সামনে অটোরিকশা থেকে এই সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অটোরিকশায় করে ১৫ বস্তা ইউরিয়া সার নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) অটোরিকশাটি থামান। পরে সারের বৈধতা যাচাই করে তা জব্দ করা হয়। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়