প্রিন্ট এর তারিখঃ Aug 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2026 ইং
১৭ কচ্ছপ উদ্ধার আটক ১

কৃষি সময় ডেস্কঃ
পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ১৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় রেজাউল মৃধা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার গলাচিপা পৌরসভার খেওয়াঘাটসংলগ্ন পানবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা বন বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি ইঞ্জিনচালিত স্টিল ট্রলারে তল্লাশি চালানোর সময় পাটের বস্তাসহ পালানোর চেষ্টা করেন রাঙ্গাবালী উপজেলার মরাজাঙ্গী গ্রামের রেজাউল মৃধা। পরে তাকে আটক করা হয়।
অভিযানে ট্রলার থেকে ১৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়। বন বিভাগের হিসাবে, উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মোট ওজন আনুমানিক ১০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। উদ্ধার হওয়া ১৭টি কচ্ছপ পরবর্তীতে নদীতে অবমুক্ত করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল মৃধা কচ্ছপগুলো বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন বলে স্বীকার করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় আটক রেজাউল মৃধার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ১০/৩৪(খ) ধারায় এজাহার দায়ের করা হয়েছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়