প্রিন্ট এর তারিখঃ Aug 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 25, 2026 ইং
নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট রিং জাল জব্দ

কৃষি সময ডেস্কঃ
নরসিংদীতে ৬৮ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ করেছে প্রশাসন। সোমবার বিকেলে সদর উপজেলার মাধবদী বাজাওে এ অভিযান চালানো হয়। অভিযানে ২২০টি রিং জাল ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হাসান শিমুল।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে উন্মুক্ত স্থানে জাল বিক্রির সঙ্গে জড়িত অধিকাংশ বিক্রেতা জাল ফেলে পালিয়ে যান। এ সময় একজন জাল বিক্রেতাকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পরে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল মাধবদী বাজারের উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়