প্রিন্ট এর তারিখঃ Aug 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2026 ইং
নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্রিয় নিষিদ্ধ ১৭০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এই মাছ বিক্রির দায়ে এক আড়তদারকে ৬০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
রোববার উপজেলার মেসার্স মোল্লা মৎস্য আড়তে এ অভিযান চালানো হয়। এর নেতৃত্ব দেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
জানা যায়, গেপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় আড়ত থেকে ১৭০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
এ ঘটনায় আড়তদারকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা মাছ স্থানীয় লোকজনের উপস্থিতিতে মাটিচাপা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ বলেন, পিরানহা মাছের চাষ, পরিবহন ও বিক্রি আইনত নিষিদ্ধ। পরিবেশের ভারসাম্য ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনোভাবেই নিষিদ্ধ মাছের ব্যবসা বরদাশত করা হবে না।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়